Entertainment

লকডাউনে গায়ক হলেন সলমন খান

লকডাউনে গৃহবন্দি থাকা মানুষজন নিজেদের অবদমিত শখ আহ্লাদ পূরণ করেছেন চুটিয়ে। সলমন খান যেমন গানের গলাটা তৈরি করে নিলেন এই কদিনে।

মুম্বই : অমিতাভ বচ্চন সহ অনেক অভিনেতাকেই প্রয়োজনে গান গাইতে দেখা গেছে। সলমন খানও তাঁর গানের গলাটা তৈরি করে ফেললেন এই লকডাউন। শুধু গানের গলা তৈরি করাই নয়, তিনি ৩টি গান রেকর্ডও করে ফেলেছেন। তা প্রকাশও করে ফেলেছেন। যাতে সুপারহিরো সলমন খানের গানের দক্ষতা ভালই প্রকাশ পেয়েছে। বোঝাই যাচ্ছে লকডাউনে গান সাধাটা তাঁর কাজে দিয়েছে।

সলমন খান ৩টি গান রিলিজ করেছেন। মুক্তি পাওয়া ৩টি গান আলাদা আলাদা। ভিন্ন ধর্মী ৩টি গানের একটি হল প্রেমের গান। ‘তেরে বিনা’ গানটি সলমন গেয়েছেন নিছক প্রেমের গান হিসাবে। করোনা প্যানডেমিক-এর বিরুদ্ধে লড়াইয়ে একটি অ্যান্থেমও গেয়েছেন তিনি। ‘পেয়ার করোনা’ গানটিও যথেষ্ট হিট করেছে। এছাড়া ইদে প্রতি বছরই সলমন খানের নতুন সিনেমা রিলিজ হয়। এবার রিলিজ হয়েছে সলমনের গাওয়া গান।

ইদের কথা মাথায় রেখে সলমন খানের গাওয়া ‘ভাই ভাই’ সাম্প্রদায়িক সৌভ্রাতৃত্বের কথা বলেছে। সলমন খানের প্রতি বছরই ইদে একটি সিনেমা রিলিজ হয়। এবার ইদে রিলিজ হওয়ার কথা ছিল ‘রাধে’। নায়িকা হিসাবে রাধে সিনেমায় রয়েছেন দিশা পাটানি। লকডাউনের মধ্যেই এবার ইদ পালিত হয়েছে। ফলে কোনও সিনেমা রিলিজের প্রশ্নই ছিলনা। রাধে তাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026