Entertainment

কিছু জোকারের জন্য করোনা আরও ছড়াচ্ছে, সলমনের কড়া বার্তা

সলমন বলেন, যাঁরা মনে করছেন তাঁরা নেগেটিভ, তিনি গ্যারান্টি দিতে পারেন তাঁরা কদিনের মধ্যেই পজিটিভ হয়ে যাবেন এভাবে ঘুরে বেড়ালে।

কিছু মানুষ কী চাইছেন দেশের জনসংখ্যা কমাতে? আর সেটা কি তাঁরা নিজেদের পরিবার দিয়েই শুরু করতে চান? ১০ মিনিটের একটি বার্তা প্রকাশ করে এমনই কটাক্ষ করলেন সলমন খান। তাঁদের কটাক্ষ করলেন যাঁরা এখনও সরকারের নির্দেশ অমান্য করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।

সলমন বলেন, যাঁরা মনে করছেন তাঁরা নেগেটিভ, তিনি গ্যারান্টি দিতে পারেন তাঁরা কদিনের মধ্যেই পজিটিভ হয়ে যাবেন এভাবে ঘুরে বেড়ালে। যাঁরা এখনও সরকারি নির্দেশ অমান্য করে লকডাউনেও রাস্তায় বার হচ্ছেন তাঁদের জোকার বলে সম্বোধন করেন সলমন খান।

সলমন জানান, তিনি তাঁর ফার্ম হাউসে এসেছিলেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। সঙ্গে ছিলেন মা, ২ বোন ও তাঁদের ছেলেমেয়েরা। সলমন জানান ফার্ম হাউসে থাকাকালীনই আচমকা লকডাউন ঘোষণা হয়ে যায়। তারপর থেকে তাঁরা এই ফার্ম হাউসেই রয়ে গেছেন।

তিনি বলেন, তাঁদের পরিবারে একটি সিদ্ধান্ত হয়েছে। এই ফার্ম হাউস থেকে কেউ বার হবেন না। কেউ বাইরে থেকে ঢুকবেন না। কেবল নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বাড়ি থেকে বার হবেন তাঁরা।

করোনাকে রুখতে সরকারের নির্দেশ মেনে চলার বার্তা দেন সলমন। সকলকে ঘরে থাকতে বলেন। যদি নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বা ওষুধ কিনতে কেউ বারও হন তাঁকে মাস্ক ও গ্লাভস পরে বার হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সলমন বলেন, যাঁরা এই লকডাউনে অকারণে রাস্তায় ঘুরছেন তাঁরা শুধু নিজের জীনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন তাই নয়, তাঁর সঙ্গে সঙ্গে অনেকের জীবন ঝুঁকির মুখে দাঁড় করাচ্ছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026