Entertainment

গলা নামিয়ে কথা বলো, ফের রাগলেন সলমন খান

বিগ বস ১৩-র ঘরের সদস্যদের অশান্তি সলমন খানকে সেখানে ঢুকে বাসন মাজতেও বাধ্য করেছে। বারবার সলমন খানকে রেগে যেতে দেখেছেন দর্শকরা। কড়া কথা শোনাতে দেখেছেন বিগ বসের প্রতিযোগীদের। সেই সলমন খান ফের একবার রেগে গেলেন। সপ্তাহ শেষে এবার সলমন খানের রোষের মুখে পড়লেন পারস। সলমন খানকে অসম্মান করে কথা বলার খেসারত দিতে হল পারসকে। সলমন কড়া ভাষায় ভর্ৎসনা করলেন তাঁকে। যার পিছনে লুকিয়ে রয়েছে ত্রিকোণ প্রেমের খিচুড়ি।

পারস বিগ বস ১৩-র ঘরে আসার পর ক্রমে তাঁর সঙ্গে অন্য প্রতিযোগী মাহিরা শর্মার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এটা অনেকেরই নজর কেড়েছিল। কিন্তু তা নিয়ে সরাসরি কোনও চর্চা হয়নি। এবার সলমন খান সরাসরি পারসকে জানান পারসের প্রেমিকা আকাঙ্ক্ষা পুরী জানতে চেয়েছেন পারসের সঙ্গে মাহিরার সম্পর্কটা ঠিক কী? সলমন এ নিয়ে পারসকে প্রশ্ন করার পাশাপাশি অনেকগুলি পরপর প্রশ্ন করে খোলস ছাড়ানোর চেষ্টা করেন। আর এখানেই মেজাজ হারান পারস।

পারস সলমন খানকে জানান এটা কী হচ্ছে? অন্যের কথা শুনে তাঁকে বলা হচ্ছে। কেনই বা আকাঙ্ক্ষার নাম এর মধ্যে আসছে সে প্রশ্নও করে বসেন পারস। যা সলমন খানকে রাগিয়ে দেয়। সলমন এরপর পারসকে জানান, তাঁর প্রেমিকা আকাঙ্ক্ষা নিজেই ফোন করে সলমন খানের কাছে পারস-মাহিরার সম্পর্ক নিয়ে জানতে চেয়েছেন। তাই পারস যেন গলা নামিয়ে কথা বলেন। সেইসঙ্গে সলমন ভর্ৎসনার সুরেই জানান, বিগ বসের ঘরে ১০০ দিন কাটিয়ে যেন পারস মনে না করেন যে তিনি স্টার হয়ে গেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026