ফাইল : দাবাং ৩-এর ট্রেলার লঞ্চে সলমন খান, ছবি - আইএএনএস
সলমন খান অভিনীত দাবাং সিরিজের ‘দাবাং ৩’ পর্দা কাঁপাচ্ছে। দারুণ সাফল্য পেয়েছে সলমনের এই সিনেমা। তাঁর অভিনীত চরিত্র চুলবুল পাণ্ডে আবার হিট। এই সিনেমায় তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণী সিনেমার নায়ক কিচ্চা সুদীপ। সিনেমায় সুদীপ ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়া যেমন একটা দারুণ উপহার ছিল সুদীপের জন্য, তেমনই একটি গাড়ি। যার দাম দেড় কোটি টাকা।
সুদীপকে দাবাং ৩-এর সাফল্যে খুশি হয়ে দেড় কোটি টাকার একটি বিএমডব্লিউ এম৫ গাড়ি উপহার দিয়েছেন সলমন খান। সিনেমার ভিলেনকে হিরোর উপহার। গাড়িটি সলমনের হাত থেকে উপহার হিসাবে পেয়ে আপ্লুত সুদীপ। জানিয়েছেন সলমন খান স্যারের সঙ্গে অভিনয় করতে পেরে তিনি ধন্য। সলমন নাকি তাঁকে বলেছিলেন, ভাল তাঁর সঙ্গে হয় যিনি নিজে ভাল করেন। সেই ভালটাই তাঁর সঙ্গে হল।
সলমন নাকি নিজে গিয়ে তাঁকে গাড়িটি উপহার দেন। সাদা বিএমডব্লিউ গাড়িটির দাম ১ কোটি ৫৪ লক্ষ টাকা। পরে সেই গাড়ি ও সলমন খানের সঙ্গে একগুচ্ছ ছবিও তোলেন সুদীপ। সলমনকে জানান, তিনি ও তাঁর পরিবার সলমন স্যারের কাছে এই উপহার পেয়ে দারুণ খুশি। দাবাং ৩-এর পরিচালনা করেছেন প্রভুদেবা। সিনেমায় সলমন খানের সঙ্গে রয়েছেন সোনাক্ষী সিনহা ও সাই মঞ্জরেকর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…