Entertainment

সিদ্ধার্থ ও রেশমির কাণ্ডে প্রচণ্ড রেগে গেলেন সলমন খান

সিদ্ধার্থ শুক্লা ও রেশমি দেশাই। প্রথমে ঝগড়া। তা বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছয় যে হাতে থাকা চা রেশমি ছুঁড়ে দেন সিদ্ধার্থের গায়ে। পাল্টা সিদ্ধার্থও রেশমির গায়ে ছুঁড়ে দেন তাঁর হাতে থাকা চা। একে অপরকে অত্যন্ত অপমানজনক কথা বলতে থাকেন। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন রেশমির বয়ফ্রেন্ড আরহান। তিনি এগিয়ে যান সিদ্ধার্থের দিকে।

আরহান এগোতেই তাঁর জামা ধরে হেঁচকা টান মারেন সিদ্ধার্থ। জামা ছিঁড়ে যায়। সকলে তাঁদের ছাড়ানোর চেষ্টা করেন। তারপরও রেশমি ও সিদ্ধার্থ নিজেদের কটূকথা চালিয়ে যেতে থাকেন। বিগ বস ১৩-র ঘরে এমন কাণ্ডে দর্শকরাও যেমন হতবাক তেমনই অবাক শোয়ের হোস্ট সলমন খান। এই শোয়ে এমন আচরণ তিনি কিছুতেই বরদাস্ত করতে পারছেন না।

সপ্তাহের শেষে সলমন খান হাজির হন। এবার তিনি সিদ্ধার্থ-রেশমির কাণ্ডে রীতিমত ক্রুদ্ধ। স্পষ্টতই তা বোঝা যায় সলমনের কথায়। রেশমি ও সিদ্ধার্থ দুজনেই তাঁর রোষের মুখে পড়েন। দুজনকেই কড়া ভাষায় বকাবকি করেন সলমন। এখানেই শেষ নয়। সলমন সাফ জানিয়ে দেন এমন চলতে থাকলে ৫ সপ্তাহের ওপর এই শো চালাতে উদ্যোক্তাদের নতুন হোস্ট খুঁজে নিয়ে হবে। তিনি আর এই শোয়ের হোস্ট হিসাবে কাজ করবেননা। সলমনের এই হুমকির পরে বিগ বসের ঘরে কতটা শান্তি ফেরে সেদিকেই চেয়ে সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026