Entertainment

চুলবুল পাণ্ডে নয়, সলমন খানের চোখে দাবাং ভারতীয় ক্রিকেটের মহারথী

সলমন খানের দাবাং ৩ আসতে চলেছে। তার আগে প্রচার তুঙ্গে। দাবাং মানে সকলেই জানেন পুলিশ অফিসার চুলবুল পাণ্ডের দুরন্ত সব কাণ্ডকারখানা। সলমন খান যে চুলবুল পাণ্ডেকে কার্যত সকলের মনে জায়গা করে দিয়েছেন। সেই চুলবুল খ্যাত সলমনের চোখে কিন্তু দাবাং অন্য কেউ। আর তা তিনি সকলের সামনে জানিয়েও দিলেন। ভারতীয় ক্রিকেটের এই তারকার ভক্তও তিনি।

সলমন খান জানিয়েছেন তাঁর চোখে মহেন্দ্র সিং ধোনি হলেন সত্যিকারের দাবাং খেলোয়াড়। একটি শোতে হাজির হয়ে সলমন জানান ভারতীয় দলের সদস্য কেদার যাদবকে তিনি খুব ভাল করে চেনেন। তাঁর সঙ্গে কেদারের সম্পর্ক খুব ভাল। তবে তাঁর চোখে ভারতীয় দলের দাবাং খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি। অনুষ্ঠানে সলমন খানের সঙ্গে হাজির ছিলেন তাঁর দাবাং ৩-এ ভিলেনের চরিত্রে অভিনয় করা দক্ষিণী নায়ক কিছা সুদীপ।

সুদীপের চোখে অবশ্য তাঁর পছন্দের খেলোয়াড় হলেন তিনি যিনি ওই দিন ভাল খেলে দেন। তার মানে যেদিন যে সেরা খেলা উজাড় করেন সুদীপ সেদিনের জন্য তাঁর ফ্যান হয়ে যান। এর পাশাপাশি অবশ্য সুদীপ জানিয়েছেন তিনি ভক্ত অনিল কুম্বলের। তাছাড়া রোহিত শর্মার খেলাও তাঁর দারুণ লাগে। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দাবাং ৩। তার আগে সিনেমার হিরো ও ভিলেন হাজির হয়েছিলেন ক্রিকেটের একটি বিশেষ শোতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026