Entertainment

শাহরুখ খান সম্বন্ধে এমন কথা আগে কখনও বলেননি সলমন খান

বলিউডের অন্যতম সুপারস্টার সলমন খান। খানেদের মধ্যে এখন তাঁর সিনেমাই সবচেয়ে বেশি বক্স অফিস দিয়ে থাকে। শোনা যায় বলিউডের ৩ খানের মধ্যে নাকি বনিবনাও কম। সামনে হাসি মুখ দেখালেও ভিতরে ভিতরে নাকি প্রবল ঠান্ডা যুদ্ধ। আর সেই পরিস্থিতিতেই শাহরুখ খান সম্বন্ধে এক অকপট স্বীকারোক্তি করে ফেললেন সলমন খান। শাহরুখ খানকেই ‘রিয়েল হিরো’ বা সত্যিকারের হিরো বলে ব্যাখ্যা করেছেন সলমন।

দিওয়ালীর দিন বচ্চন পরিবারের দিওয়ালী পার্টিতে উপস্থিত ছিলেন শাহরুখ খান। সেখানে ঐশ্বর্য রাই বচ্চনের বহুদিনের সেক্রেটারি অর্চনা সদানন্দের লেহেঙ্গায় দিয়ার আগুন থেকে আগুন ধরে যায়। কাছেই ছিলেন শাহরুখ। লেহেঙ্গাটি জ্বলে উঠতেই কোনও কিছুর পরোয়া না করে তিনি নিজের পরনের কোট খুলে সেটি দিয়ে লেহেঙ্গার আগুন নিভিয়ে ফেলেন। তাতে মাত্র ১৫ শতাংশ দগ্ধ হন অর্চনা। তাঁর পায়ের কিছুটা অংশ পুড়ে যায়। আগুন নেভাতে দেরি হলে আরও বড় অঘটন ঘটতে পারত। যা শাহরুখের তৎপরতায় হয়নি। আগুন নেভানোর সময় শাহরুখ হাতেও কিছুটা ছেঁকা খান।

ফাইল : সলমন খান, ছবি – আইএএনএস

এই ঘটনার কথা ছড়িয়ে পড়তে সময় নেয়নি। শাহরুখের এমন আচরণে সকলেই মুগ্ধ। সলমন খান বুধবার সোশ্যাল সাইটে শাহরুখ খানের একটি সিনেমার ছোট্ট অংশ তুলে দেন। হ্যাপি নিউ ইয়ার সিনেমা থেকে নেওয়া সেই ছোট্ট অংশের পিছনে ভয়েস ওভারের মত করে সলমন বলেন, হিরো ও হোতা হ্যায় জো আগ মে কুদ কে, বুঝা কে, বাঁচাতা হ্যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026