Entertainment

সলমন খানকে হুমকি দিয়ে শ্রীঘরে ২

বলিউড সুপারস্টার সলমন খানকে যে তারাই হুমকি দিয়েছিল তা প্রথমে পুলিশের জানা ছিলনা। পুলিশ তাদের গ্রেফতার করে গাড়ি চোর সন্দেহে। তারপর জানা যায় তারা গাড়ি চুরি ও ড্রাগ পাচারের সঙ্গে যুক্ত। পুলিশ তাদের জেরা শুরু করে। পরে পুলিশ জানতে পারে এরাই সেই ২ ব্যক্তি যারা সোশ্যাল সাইটে সলমন খানকে হুমকি দিয়েছিল। আপাতত ধৃত দুজনেরই গারদের পিছনে জায়গা হয়েছে।

ধৃতদের মধ্যে একজন ফেসবুকে নিজের পরিচয় দিয়েছিল জ্যাকি বিষ্ণোই ওরফে লরেন্স বাবল নামে। অন্যজনের নাম জগদীশ। এরা ২ জনে ২টি গাড়ি চুরি করেছিল। সেই গাড়িতে করে ড্রাগ পাচার করাই ছিল উদ্দেশ্য। আর সলমন খানকে হুমকি দেয় চটজলদি পরিচিতি পেতে। জ্যাকি আবার নিজের নামের সঙ্গে লরেন্স নামটা জুড়ে দেয়। যাতে সকলে মনে করে সে জয়পুরের লরেন্স গ্যাংয়ের সঙ্গে যুক্ত।

গত ২৬ সেপ্টেম্বর জ্যাকি হুমকি দেয় ফেসবুকে। তখন অবশ্য তাকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। কিন্তু একটি খুব দামি গাড়ির চারপাশে সন্দেহজনকভাবে ২ জনকে ঘুরতে দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশ জয়পুরে তাদের প্রথমে আটক করে। পরে তাদের গ্রেফতার করা হয়। তারপর জেরার মুখে তারা স্বীকার করে তারাই সলমন খানকে হুমকি দিয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026