Entertainment

সিকিউরিটি গার্ডকে টেনে চড় কষালেন সলমন খান

তাঁর সুরক্ষার দায়িত্ব যাঁদের ওপর। ফ্যানদের ঝাঁপিয়ে পড়া থেকে তাঁকে যাঁরা সারাক্ষণ বাঁচিয়ে রাখেন তাঁদের একজনকে টেনে এক চড় কষিয়ে দিলেন সলমন খান। ঘটনাটি ঘটেছে একটি সিনেমা হল থেকে বার হওয়ার সময়। সলমন ওই হল থেকে বার হওয়ার পরই তাঁর অনুরাগীরা তাঁকে ঘিরে ধরেন। সকলেই চেষ্টা করছিলেন সলমনের কাছে আসতে। সুরক্ষাকর্মীরা কোনওক্রমে তাঁদের সরিয়ে সলমনকে যাওয়ার রাস্তা করে দিচ্ছিলেন। আর ঠিক সেই সময় আচমকাই ঘুরে গিয়ে এক সুরক্ষাকর্মীকে ঠেসে এক চড় কষান সলমন খান।

ঘটনাটি ঘিরে রীতিমত হৈচৈ সৃষ্টি হয়। কিন্তু কেন এভাবে এক সুরক্ষাকর্মীকে চড় কষালেন সলমন? যেটুকু জানা গেছে যে ভিড় সরিয়ে সলমনের জন্য রাস্তা করে দেওয়ার সময় একটি বাচ্চা সলমনের কাছে যেতে যায়। তখনই তাকে সরিয়ে দেন ওই সুরক্ষাকর্মী। কিন্তু যেভাবে ওই বাচ্চাটিকে তিনি সরান তা দেখে সলমন রেগে যান। ওখানেই দাঁড়িয়ে পড়ে চড় কষিয়ে দেন তিনি।

সলমনের এই আচরণে নেটিজেনরা কিন্তু দ্বিধাবিভক্ত। অনেকে বলছেন, এটাই একটা মানুষের মত মানুষ হওয়ার লক্ষণ। কেউ বলছেন সলমনের অনেক গুণের এটাও একটা গুণ। অন্যদিকে নেটিজেনদের একাংশ আবার এই আচরণকে ভাল চোখে নিচ্ছেন না। তাঁদের বক্তব্য, যাই হোক না কেন কাউকে এভাবে চড় মারা যায়না। অনেকের মতে, ওই সুরক্ষাকর্মী তাঁর ডিউটি করছিলেন মাত্র। সেটাই তাঁর কাজ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026