সকালে শুনানির পর শনিবার দুপুরেই মিলেছিল জামিন। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত ও ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত বলিউডের ভাইজানের জামিন মঞ্জুর করে যোধপুর দায়রা আদালত। শর্ত হল এজলাসে সময়মত হাজিরা দিতে হবে। আর বিদেশে যেতে গেলে আদালতের ছাড়পত্র নিতে হবে।
২ দিন গারদের পিছনে কাটানোর পর শনিবার যোধপুর সেশন কোর্ট তাঁকে মুক্তি দেয়। নিয়মের বেড়াজাল পার করে সন্ধের মুখেই যোধপুর সেন্ট্রাল জেল থেকে মুক্তি পান সলমন খান। বেরিয়ে সোজা বিমানবন্দর। সেখানে তখন অপেক্ষা করছিল একটি চার্টার্ড বিমান। তাতেই সোজা মুম্বই ফেরেন তিনি। হাজির হন বাড়িতে। ভাগ্নেকে আদর করেন। সলমনের বাড়ি গ্যালাক্সি-তে তখন একে একে হাজির হচ্ছেন বলিউড সেলেব্রিটিরা। শুভেচ্ছা জানাচ্ছেন। পরিবারের সকলের মধ্যেও খুশির আবহ। আর বাড়ির সামনে তখন সলমনের ভক্তদের ভিড় থিকথিক করছে। ভক্তদের কথা মাথায় রেখে সন্ধেয় বারান্দায় হাজির হন সলমন। হাত নেড়ে ভক্তদের অভিনন্দন জানান।
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…