Entertainment

২ দিন জেলে কাটিয়ে মুক্ত সলমন ‘ভাইজান’ খান

সলমন খান যে এদিন মুক্তি পেতে পারেন তেমন ইঙ্গিত যেমন ছিল সংবাদমাধ্যমে, তেমনই সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছিল। হলও তাই। শনিবার দুপুরেই মুক্তি পেলেন বলিউড তারকা সলমন খান। বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় তাঁর ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল যোধপুরের একটি আদালত। ফলে তাঁকে আদালত থেকেই গত বৃহস্পতিবার যোধপুর সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে কার্যত নাকি নাওয়া খাওয়া ছেড়ে কাটাচ্ছিলেন সলমন খান। সে খবর সংবাদমাধ্যমে উঠে আসে। অপেক্ষা ছিল যোধপুরের দায়রা আদালতে তাঁর জামিনের আবেদনের রায়দানের।

শনিবার সকালে বিচারক আর কে জোশীর এজলাসে শুনানি সম্পূর্ণ হয়। সকাল সাড়ে ১০টা নাগাদ শুনানি শেষ হওয়ার পর বিচারক জানিয়ে দিয়েছিলেন মধ্যাহ্নভোজনের বিরতির পর রায় জানানো হবে। তাই হল। বিচারক ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সলমন খানের জামিন মঞ্জুর করেন। ফলে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত সলমন খানকে সাকুল্যে ২ দিন কাটাতে হল গারদের পিছনে।

প্রসঙ্গত ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শ্যুটিং চলাকালীন সিনেমাটির অন্য কলাকুশলী সইফ আলি খান, সোনালি বেন্দ্রে, নীলম ও তাবুকে সঙ্গে করে রাজস্থানের কাঙ্কানি গ্রামের কাছে জঙ্গলে শিকারে যান সলমন। সেখানে তিনি ২টি বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা করেন বলে অভিযোগ ছিল। ১৯ বছর কৃষ্ণসার হরিণ হত্যার মামলা চলে। অবশেষে গত বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হন সলমন। তাঁকে ৫ বছরের সাজা দেন বিচারক। বাকিদের বেকসুর খালাস করা হয়। ২ দিনের ব্যবধানে জামিনে সলমন খানও মুক্তি পেয়ে গেলেন। এছাড়াও সলমন খানের বিরুদ্ধে ৩টি চিঙ্কারা হত্যার অভিযোগে আলাদা মামলা হয়েছিল।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026