Entertainment

কমপক্ষে আরও এক রাত জেলেই কাটাতে হবে সলমন খানকে

বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় গত বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হন বলিউড তারকা সলমন খান। যোধপুরের একটি আদালত তাঁর ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। যদিও একদিকে আদালতের নির্দেশে যখন সলমন খানকে যোধপুর সেন্ট্রাল জেলে নিয়ে যাচ্ছে পুলিশ, তখনই অন্যদিকে তাঁর জামিনের তৎপরতা শুরু করে দেন তাঁর আইনজীবীরা। ৩ বছরের বেশি সাজা ঘোষণা হওয়ায় ওই আদালতে জামিনের আর্জি জানাতে পারেননি তাঁরা। আইন মেনে তাঁদের দ্বারস্থ হতে হয় দায়রা আদালতের। আদালত শুক্রবার সকাল ১০টায় জামিনের আর্জির শুনানির সময় স্থির করে। ফলে রাতটা জেলেই কাটাতে হয় সলমনকে।

শুক্রবার সঠিক সময়ে সলমন খানের আইনজীবীরা দায়রা আদালতে জামিনের আর্জি পেশ করলেও, সরকারপক্ষের আইনজীবী কোর্ট পেপারগুলি পড়ার জন্য আদালতের কাছে সময় চান। আদালত রাজি হয়। শনিবার ফের শুনানির দিন ধার্য হয়েছে। ফলে শুক্রবার রাতেও গারদের পিছনেই কাটাতে হচ্ছে সলমন খানকে। অবশ্য দায়রা আদালত যদি শুনানির পর জামিনের আবেদন নাকচ করে দেয় তাহলে আরও বেশিদিন স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর সঙ্গে একই জেলে বন্দি থাকতে হবে বলিউডের ভাইজানকে।

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026