Entertainment

সোশ্যাল মিডিয়ায় চুম্বনের ক্লাস নিলেন সালমা

হলিউড তারকাদের মধ্যে অন্যতম আকর্ষণীয় অভিনেত্রী সালমা হায়েক। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় চুম্বনের ক্লাস নিলেন। সঠিক চুম্বন কেমন হওয়া উচিত সে সম্বন্ধে নতুন প্রজন্মকে উপদেশ দিলেন তিনি। সঙ্গে নিজের কিছু কাহিনি। উইকএন্ডে বয়ফ্রেন্ডকে কেমন করে চুম্বন করতে হবে তার লেসনও রয়েছে সালমার তরফে। যদি উইকএন্ডে চেষ্টা করতে কেউ উৎসাহী হয় তার জন্য একাধিক প্রয়োগকৌশলের কথা নিজেই জানিয়েছেন সালমা।

সালমা জানান, তিনি কীভাবে চুম্বন করতে হয় তা তাঁর বন্ধুদের কাছে জানতে চেয়েছিলেন। কেউ জানান মুখ খুলে, কেউ বলেন মুখ বন্ধ রেখে চুম্বনের পদ্ধতি। একজন উপদেশ দেন ঠোঁটে মধু লাগাতে। তাতে ঠোঁট নরম থাকবে। সেই কথা শুনে সালমা ঠোঁটে প্রতিদিন মধু মাখতে শুরু করেন। অবশেষে তিনি তাঁর বয়ফ্রেন্ডকে চুম্বন করেন। চুম্বনের পর বয়ফ্রেন্ড জানান তাঁর ঠোঁট মধুর মত। ৫৩ বছরে এসে সালমার নব্য প্রজন্মের জন্য উপদেশ কখনও ঠোঁটে মধু মেখোনা।

সালমা আরও জানিয়েছেন মধু মেখে মেখে এমন অবস্থা হয়েছিল যে রাতে তাঁর ঠোঁটে পিঁপড়ে উঠত। কামড়ে দিত। তাই কখনও ঠোঁটে মধু মেখো না। পরামর্শ সালমার। তরুণীদের কথা মাথায় রেখে তাঁদের চুম্বনের কৌশল একদম ঠিক করতে সালমার এই প্রচেষ্টা দেখে অনেকেই অবাক। এমন নতুন ভাবনা আগে কেউ ভাবেননি। তবে তরুণ প্রজন্ম সালমার এই চুম্বন তত্ত্বে বেজায় মেতেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026