Entertainment

গায়ককে জড়িয়ে ধরে অপ্রস্তুত অভিনেত্রী

১৭ বছর পর তাঁর গানের জন্য অস্কার জিতলেন বিখ্যাত ব়্যাপার এমিনেম। অস্কার ২০২০-র মঞ্চে তিনি তাঁর গান ‘লস ইয়োরসেলফ’ গেয়ে সকলের মন জয় করেন। এই গান শেষ করে তিনি মঞ্চ ছেড়ে ব্যাক স্টেজে ঢোকেন। আর ঠিক তখনই সেখান থেকে স্টেজে প্রবেশ করার জন্য এগোচ্ছিলেন হলিউড সুন্দরী সালমা হায়েক। আচমকা সামনে এমিনেমকে দেখে হকচকিয়ে যান সালমা। তার মধ্যেই হাতে থাকা জল ছলকে পড়ে এমিনেমের গায়ে।

এমিনেম সোশ্যাল সাইটে জানিয়েছিলেন তিনি অস্কার জেতার পাশাপাশি সালমা হায়েকের কাছ থেকে আলিঙ্গন পেয়েছেন। সালমা তার উত্তরে সোশ্যাল সাইটে লেখেন, জল ছলকে পড়ার পর তিনি খুব অপ্রস্তুত হয়ে পড়েন। চেষ্টা করেন জল মুছে দিতে। আর তা করতে গিয়ে নিজের অজান্তেই এমিনেমকে জড়িয়ে ফেলেন। ঠিক সেই মুহুর্তের ছবি ক্যামেরাবন্দি হয়ে যায়।

সালমার মতে, তিনি কীভাবে এমন একটি বোকার মত কাজ করে ফেললেন তা তিনি কিছুতেই বুঝতে পারছেন না। পাশাপাশি অবশ্য তিনি এও জানিয়েছেন, এমিনেম অসাধারণ একজন গায়ক। তিনি তাঁর খুব বড় ফ্যানও। কিন্তু জল ছলকানোর পর এমিনেমের সঙ্গে আলিঙ্গনটা নিয়ে তিনি এখনও বড়ই অপ্রস্তুত। যা তিনি বারবার প্রকাশ করে ফেলছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026