বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করল মেরঠ পুলিশ। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে উন্নাওয়ের সাংসদরে বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে। একটি ধর্মীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে দেশে জনসংখ্যা বৃদ্ধির জন্য পরোক্ষে মুসলিমদের দিকেই আঙুল তোলেন সাক্ষী মহারাজ। তারপরই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে মেরঠ পুলিশ। এদিকে উত্তরপ্রদেশে ভোটের মুখে দলের সাংসদের মুখ থেকে এমন বক্তব্যে বেজায় বিপাকে বিজেপি। ভোট ব্যাঙ্কের ওপর সাক্ষী মহারাজের বক্তব্য বড় ধরণের আঘাত হানতে পারে বলে মনে করছেন বিজেপি নেতৃত্বের একাংশ। ধর্ম, জাত, ভাষাকে সামনে রেখে কেউ ভোট প্রচার করতে পারবে না বলে সাফ জানিয়েছে সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর আদর্শ আচরণবিধিও লাগু হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এই অবস্থায় মেরঠ প্রশাসনের কাছে সাক্ষী মহারাজের বক্তব্যের সম্বন্ধে জানতে চাওয়া হয়েছে। প্রসঙ্গত শুক্রবার একটি সন্ত সম্মেলনে সাক্ষী মহারাজ বলেন, যাঁদের ৪টি বউ ও ৪০টি বাচ্চা আছে তাঁরাই দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী। এই অবস্থা বদলাতে রাজনীতির উর্ধ্বে উঠে কঠোর আইন প্রণয়নের প্রয়োজন আছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…