Sports

বাবার নাম আধিকারিক তালিকায় নেই! ক্ষোভে ফেটে পড়লেন সাইনা

বুধবার থেকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। সেখানে অন্যতম প্রতিযোগী দেশ ভারত। মহিলা ব্যাডমিন্টনে ভারতের প্রতিনিধিত্ব করছেন সাইনা নেহওয়াল ও পিভি সিন্ধু। দুজনেরই পদকতালিকায় থাকার সম্ভাবনা প্রবল। কিন্তু তার আগে সাইনা নেহওয়াল ক্ষোভ উগরে দিলেন ট্যুইটারে। তাঁর অভিযোগ, গেমস ভিলেজে পৌঁছে তিনি জানতে পারেন তাঁর বাবার নাম ভারতীয় টিমের আধিকারিক তালিকায় নেই। অর্থাৎ না তিনি গেমস ভিলেজে প্রবেশ করতে পারবেন, না সাইনার খেলার সময় তাঁর সঙ্গে থাকতে পারবেন।

সাইনার দাবি, এর আগে কমনওয়েলথ গেমসে ভারতীয় টিমের আধিকারিকদের তালিকায় তাঁর বাবা হরবীর সিংয়ের নাম ছিল। সেজন্য প্রয়োজনীয় অর্থও তিনি প্রদান করেছিলেন। সব ঠিক ছিল। আচমকা তিনি অস্ট্রেলিয়ায় পৌঁছে দেখছেন তাঁর বাবার নাম আধিকারিকদের তালিকায় নেই। এরপরই তিনি ক্ষোভে ফেটে পড়েন। তাঁর দাবি প্রতিযোগিতা চলাকালীন তিনি তাঁর পিতায় সমর্থন চান। খেলার সময়ে তাঁকে পাশে চান।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026