শিশুদিবসে দেশের সবচেয়ে দামি উপহারটি বোধহয় পেল তৈমুর। পেয়েছে ১ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের একটি জিপ। তাতে কি? কার ছেলে দেখতে হবে তো! বাবার নাম সইফ আলি খান আর মা করিনা কাপুর। তাঁরাই ১১ মাসের তৈমুর আলি খানকে ভালবেসে চেরি রেড রঙের এসআরটি জিপটি উপহার হিসাবে দিয়েছেন। মা-বাবার কাছ থেকে এমন ঝাঁ চকচকে উপহার পেয়ে তৈমুর খুশি কিনা তা অবশ্য জানার উপায় নেই। কারণ সে তো এখনও কথাই বলতে পারেনা। তবে দেশের অনেকেই বেশ তারিয়ে উপভোগ করছেন এমন বহুমূল্য উপহারের গল্প।
জিপটিতে কি কি আছে তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। জিপের পিছনে নাকি একটা বেবি সিটার থাকছে। যেখানে বসবে ছোট্ট তৈমুর। আর ভারতের যেসব নয়া প্রজন্মের এটা বোঝার বয়স হয়েছে যে গাড়িটা কি তাদের সিংহভাগ খুঁজছে জিপের ছবিটা। আরে এসব গাড়ি ছবিতে দেখলেও অনেককিছু।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…