Kolkata

সাহিত্য অ্যাকাডেমি পাচ্ছেন সঞ্জীব চট্টোপাধ্যায়

সাহিত্য অ্যাকাডেমির মত দেশের অন্যতম সেরা সম্মানের জন্য ২০১৮ সালে বাংলা ভাষা থেকে বেছে নেওয়া হল বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে। ‘শ্রীকৃষ্ণের শেষ কটা দিন’ বইয়ের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি। বুধবার সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারের তালিকা প্রকাশিত হয়। দেশের ২৪টি ভাষার উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, রচনার জন্য এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

বাংলা সাহিত্যে সঞ্জীব চট্টোপাধ্যায়ের অবদান প্রশ্নাতীত। এতদিন তিনি কেন সাহিত্য অ্যাকাডেমি পাননি সেটাই আশ্চর্যের বলে মেনে নিচ্ছেন বাংলায় লেখালিখির সঙ্গে যুক্ত মানুষজন। সঞ্জীব চট্টোপাধ্যায়ের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাওয়া সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে বিশিষ্ট লেখক শিবশংকর ভারতী বলেন, যথাযোগ্য পুরস্কারেই পুরস্কৃত হলেন আপামর বাঙালির প্রিয় রস সাহিত্যিক তাঁর সঞ্জীবদা তথা সঞ্জীব চট্টোপাধ্যায়। আরও অনেক আগেই তাঁর এই সম্মান পাওয়া উচিত ছিল। তাঁকে এই পুরস্কার প্রদান করতে বড় দেরি করা হয়েছে বলেই মনে করছেন শিবশংকর ভারতী।

অ্যাকাডেমির তরফে এদিন ২০১৮ সালের পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। সম্মানে ভূষিতদের আগামী বছর জানুয়ারির শেষের দিকে সম্মানিত করা হবে। প্রত্যেক পুরস্কার প্রাপকের হাতে তুলে দেওয়া হবে তাম্র ফলক, একটি শাল ও ১ লক্ষ টাকার চেক।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026