শিল্পীর চোখে সবুজ সাহারা, ইউটিউব স্ক্রিনগ্র্যাব - @eons
চারধারে ঘন জঙ্গল। বড় বড় গাছের ভিড়ে সূর্যের আলো ভাল করে প্রবেশ করতনা এ জঙ্গলের মাটিতে। শুধু সবুজ আর সবুজ। হবে নাই বা কেন! এ জঙ্গলে বৃষ্টি হত ঝেঁপে। যেমন আফ্রিকায় হয়ে থাকে।
প্রতিদিনই প্রায় একটা সময় বৃষ্টি নামে। যেমন রোদ, তেমন বৃষ্টি। যা গাছের বেড়ে ওঠার জন্য সহায়ক ভূমিকা পালন করত। ফলে সবুজের অভাব ছিলনা এ অঞ্চল জুড়ে। ছোট বড় অগুনতি গাছে ভরা ছিল মাইলের পর মাইল। সেই গহন অরণ্যই এখন সাহারা মরুভূমি। ধুধু বালির প্রান্তর।
হিসাব বলছে মাত্র ৬ হাজার বছর আগেই সাহারা মরুভূমি কোনও মরুভূমি ছিলনা। ছিল বিশাল অঞ্চল জুড়ে গহন জঙ্গল।
আবহাওয়ার বদলের সঙ্গে হাতে হাত মিলিয়ে সেই সবুজ বনানী ক্রমশ হারিয়ে যেতে তাকে। শুকনো হয়ে যেতে থাকে চারধার। কমতে থাকে বৃষ্টি। আর ক্রমে এক মরুভূমির চেহারা নেয় সাহারা।
বিশ্বের অন্যতম বিশাল মরুভূমি হয়ে ওঠে অচিরেই। যেখানে এখন সবুজের কণা দেখতে পাওয়াও ভার। বালির প্রান্তর আর তীব্র গরমে যেখানে হাতে গোনা কয়েকটি প্রাণি বাদে অন্য প্রাণিও নেই। আর আছে কিছু কাঁটা গাছ। এইটুকুই।
বিশেষজ্ঞেরা বলছেন এটাও কিন্তু থাকবেনা। আগামী ১০ হাজার বছর যদি পৃথিবী টিকে যায় তাহলে ফের আমূল বদলে যাবে সাহারার চেহারা। তা আর মরু প্রান্তর থাকবেনা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…