World

সাহারায় শিহরণ, বরফের চাদরে ঢাকল সাহারা মরুভূমি

জটায়ু যদি থাকতেন তাহলে তাঁর মুখ দিয়ে বেরিয়েই আসত সাহারায় শিহরণ। শিহরণ জাগানো খবর তো বটেই। সাহারার মত উষ্ণ মরুভূমিতে তুষারপাত হলে চমকে যেতেই হয়।

আলজিয়ার্স : বিশ্বের সবচেয়ে বড় উষ্ণ মরুভূমির নাম সাহারা। আফ্রিকার উত্তরাংশে অবস্থিত এই মরুভূমির কথা স্কুলে পড়ার সময়ই ছাত্রছাত্রীদের মনে গেঁথে যায়। ৯২ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শুধুই বালি আর বালি।

না দেখলেও সকলের চোখের সামনে একটাই দৃশ্য ফুটে ওঠে সাহারার কথা বললে। ধূধূ প্রান্তর, শুধু বালি, প্রখর সূর্যের তাপ, চারধারে গাছপালা বলে কিছু নেই, মানুষ তো একেবারেই নেই।

কিছু মরূদ্যানে মানুষ হয়তো কিছু বসবাস করেন। বাকিটা গা পোড়ানো গরম আর শুকনো বালি। যেখানে বৃষ্টিই কষ্টকল্পনার মধ্যে পড়ে। সেখানেই কিনা তুষারপাত!

আঁতকে ওঠার মত কথা হলেও এটাই সত্য। সাহারায় তুষারপাত হয়েছে। আলজেরিয়ার মরুশহর আইন সেফরা সংলগ্ন বিশাল এলাকা জুড়ে সাহারার বালির ওপর পুরু বরফের চাদর পড়েছে। যা গোটা বিশ্বকে চমকিত করেছে।

বিশেষজ্ঞেরা এই চমকপ্রদ ঘটনার জন্য দ্রুত হওয়া জলবায়ু পরিবর্তনকে কাঠগড়ায় চাপিয়েছেন। সাহারার বালির ওপর সাদা বরফের চাদরের ছবি সামনে আসতেই তা ভাইরাল হয়ে গেছে। ধূধূ প্রান্তর ধরে বালির ওপর পড়ে আছে সাদা বরফ। সূর্যের আলোয় যা সোনালি বালির সঙ্গে চকচক করছে।

তুষারপাতের সঙ্গে সঙ্গে পারদও নেমেছে। পারদ নেমেছে মাইনাস ২ ডিগ্রিতে। যেখানে তুষারপাত হয়েছে সেখানে গত ৫০ বছরে এত নিচে নামেনি পারদ।

যদিও সাহারায় তুষারপাত এবারই প্রথম হল না। এর আগেও ৩ বার হয়েছে গত ৩৭ বছরে। ১৯৭৯ সালে সাহারায় তুষারপাত হয়েছিল। সেই চমকের পর আর সাহারায় দীর্ঘদিন তুষারপাত দেখা যায়নি। তারপর তুষারপাত হয় ২০১৬ সালে। আর তারপর ২০১৮ সালে তুষারপাতে সাদা হয় সাহারার বালি। বালির প্রান্তর হারিয়ে যায় তুষারের সাদা আস্তরণের তলায়।

আফ্রিকার উত্তরাংশের অর্ধেকটাই জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। আফ্রিকা বললেই জঙ্গল বাদে মনে পড়ে প্রখর গরমের কথা। সেই আফ্রিকার সাহারায় যে তুষারপাতও হতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন। বিশেষজ্ঞদের মতে এটাই প্রমাণ করছে কী কঠিন পরিস্থিতি ক্রমশ বিশ্বের জন্য অপেক্ষা করছে এই জলবায়ু পরিবর্তনের হাত ধরে।

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026