Entertainment

৫০টা সার্জারি করেও অ্যাঞ্জেলিনা হয়ে ওঠা হল না, দাবি ইরানের তরুণীর

সিনেমা জগতের তারকাদের নিয়ে ভক্তদের মাত্রাছাড়া উন্মাদনা নতুন কোনও বিষয় নয়। শাহরুখ খান অভিনীত ‘ফ্যান’ সিনেমায় তারই প্রতিচ্ছবি দেখতে পাওয়া গেছে। তারকাদের প্রতি নিজের ভালোবাসা প্রমাণ করতে গিয়ে অনেকেই জীবনের ঝুঁকি পর্যন্ত নিতে দ্বিধাবোধ করে না। তবে সবথেকে বড় ভক্ত হতে গিয়ে নিজের মুখটাকে তারকার মতো করার কথা বোধহয় কম মানুষই ভেবে থাকবেন। ঠিক এমনটাই অবশ্য ভেবেছেন ইরানের এক তরুণী। শুধু ভেবেছেন নয়, ওই তরুণীর দাবি, তিনি কাজেও করে দেখিয়েছেন।

হলিউড তথা বিশ্বের অন্যতম সুন্দরী অভিনেত্রী আঞ্জেলিনার জোলির সবচেয়ে বড় অনুরাগী তিনি। তেহরানের বাসিন্দা সাহার তাবের নামে ওই তরুণীর এমনটাই দাবি। অ্যাঞ্জেলিনার রূপে বাকিদের মতো তিনিও মুগ্ধ। তবে তাঁর মুগ্ধতার পরিমাণ এতটাই বেশি যে অ্যাঞ্জেলিনা হতে চেয়ে ৫০ বার অস্ত্রোপচার করতেও পিছপা হননি তিনি, সোশ্যাল মিডিয়ায় এই দাবিও করেছেন সাহার। এর আগে রীতিমত ডায়েট ও শরীরচর্চা নিয়ে মেতেছিলেন বছর ১৯-এর সাহার। তাঁর আরও দাবি, মাত্রাতিরিক্ত ধকলের কারণে ক্রমশ তাঁর মুখ ভৌতিক আকার ধারণ করে। তাঁর সেই অদ্ভুত মুখ ও রুগ্ন চেহারার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাহার। প্রশংসার পাশাপাশি সমালোচনার ঝড়ে ভেসে যায় সাহার-এর অ্যাকাউন্ট। পুরো ঘটনাটা কতটা বাস্তব তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অনেকের মতে, সার্জারি-ডায়েট কিছু নয়, শুধুমাত্র প্রস্থেটিক মেকআপ নিয়ে এটি সাহার-এর সোশ্যাল সেলেব্রিটি হওয়ার কৌশল।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026