Entertainment

সড়ক-এর সিকুয়েল নিয়ে ২০ বছর পর ফের নির্দেশনায় মহেশ ভাট

১৯৯১ সাল। ভারতীয় সিনেমার পর্দায় সাড়া জাগিয়ে দিয়েছিল একটি সিনেমা। মহেশ ভাট পরিচালিত সড়ক। পূজা ভাট, সঞ্জয় দত্ত ও সদাশিব অমরাপুরকর অভিনীত সড়ক বক্স অফিসে সুপার হিট হয়েছিল। কার্যত ভারতীয় সিনেমার ইতিহাসেও জায়গা করে নেয় এই সিনেমা। সেই সড়ক সিনেমার সিকুয়েল নিয়ে ফের নির্দেশনায় মহেশ ভাট। উল্লেখজনকভাবে ১৯৯৯ সালে কার্তুজ নামে একটি সিনেমায় নির্দেশক হিসাবে কাজ করার পর নিজেকে নির্দেশনার কাজ থেকে সরিয়ে নেন তিনি। ফের ২০ বছর পর ফিরলেন সেই নির্দেশকের চেয়ারে। এবার সড়ক ২।

সড়ক ২-এর কাজ সবে শুরু হয়েছে। এবার সড়কে অভিনয় করছেন মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট। প্রথম সড়ক-এ অভিনয় করেছিলেন মহেশ ভাট ও কিরণ ভাটের মেয়ে পূজা ভাট। আর এবার সড়ক ২-তে অভিনয় করছেন মহেশ ভাট ও সোনি রাজদানের মেয়ে আলিয়া ভাট। ২৬ বছরের আলিয়া বাবার নির্দেশনায় অভিনয় করতে পেরে নিজের খুশি চেপে রাখেননি। তিনি বলেন, এটা একটা রূপকথার পাহাড়ে ওঠার মতন। আর সেই বিশাল পাহাড়ে ওঠার জন্য তিনি যেন একটা ছোট্ট ইঁদুর। অনেক লড়াই করেই শিখর ছুঁতে হবে। মাঝপথে পড়ে গেলেও ফের তিনি উঠে দাঁড়াবেন বলে দাবি করেছেন আলিয়া।

সড়ক ২ সিনেমাটি এ বছর মুক্তি পাচ্ছে না। মুক্তি পাবে আগামী বছর। ২০২০ সালের ১০ জুলাই। দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে। এখন সিনেমা সম্পূর্ণ করতে কাজ শুরু করেছেন মহেশ ভাট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026