Entertainment

যিশু সেনগুপ্ত এবার আলিয়া ভাট, সঞ্জয় দত্ত ও পূজা ভাটের সঙ্গে এক সিনেমায়

২০ বছর পর ফের পরিচালকের আসনে মহেশ ভাট। নিজের তৈরি সিনেমা ‘সড়ক’ এর সিকুয়েল বানাচ্ছেন তিনি। ১৯৯১ সালে সড়ক ছিল সুপার হিট সিনেমা। এখন বানাচ্ছেন ‘সড়ক ২’। যে সিনেমায় রয়েছেন তাঁর ২ মেয়ে পূজা ভাট ও আলিয়া ভাট। আছেন সঞ্জয় দত্ত ও আদিত্য রায় কাপুর। বলিউডের এমন একটি বড় ব্যানারের তারকাখচিত সিনেমায় মহেশ ভাটের মত পরিচালকের পরিচালনায় অভিনয় করার সুযোগ পেলেন বাংলার অভিনেতা যিশু সেনগুপ্ত। সড়ক ২-তে তাঁকে নিয়েছেন মহেশ। আর সেকথা জানিয়েছেন তাঁর মেয়ে পূজা ভাট।

যিশু সেনগুপ্ত ছাড়াও এক বাঙালি অভিনেত্রী জায়গা পেয়েছেন এই সিনেমায়। তিনি প্রিয়াঙ্কা বোস। যদিও প্রিয়াঙ্কার জন্ম ও বড় হওয়া সবই দিল্লিতে। তবে অভিনয় জগতে বড় নাম প্রিয়াঙ্কা। এছাড়াও এই সিনেমায় জায়গা পেয়েছেন অক্ষয় আনন্দ। যিশু সেনগুপ্ত, প্রিয়াঙ্কা বোস ও অক্ষয় আনন্দের নাম চূড়ান্ত হওয়ার কথা জানিয়েছেন পূজা ভাট নিজেই। তাছাড়া যিশু সেনগুপ্তের মত অভিনেতার সঙ্গে অভিনয় করার জন্য তিনি মুখিয়ে আছেন বলেও জানিয়েছেন পূজা।

১৯৯১ সালে সড়ক সিনেমায় অভিনয় করেছিলেন মহেশ ভাটের বড় মেয়ে পূজা ভাট। তাঁর বিপরীতে ছিলেন সঞ্জয় দত্ত। সেই জুটি এবারও থাকছে। এবার নায়িকার চরিত্রে জায়গা পেয়েছেন মহেশ ভাটের দ্বিতীয়পক্ষের মেয়ে আলিয়া ভাট। সড়ক নব্বইয়ের দশকের শুরুতে পর্দা কাঁপিয়ে দিয়েছিল। সড়ক ২ সেই প্রত্যাশা নিয়েই আসতে চলেছে। ইতিমধ্যেই সড়ক ২-এর শ্যুটিং চলছে জোরকদমে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026