ফাইল : শচীন তেন্ডুলকর, ছবি - আইএএনএস
মুম্বই : ভারতে ক্রমশ করোনা বাড়তে থাকার পর এক এক করে অনেক সেলেব্রিটিই করোনার শিকার হচ্ছেন। রণবীর কাপুর থেকে সতীশ কৌশিক এবং এমন বলিউড তারকারা তো রয়েছেন সেই তালিকায়। এবার তাতে যুক্ত হল শচীন তেন্ডুলকরের নাম। ভারতরত্ন এই ক্রিকেটার নিজেই তাঁর আক্রান্ত হওয়ার কথা ট্যুইট করে জানিয়েছেন।
শচীন জানিয়েছেন, তিনি করোনা পজিটিভ হলেও তাঁর খুব সামান্যই উপসর্গ রয়েছে। তাঁর করোনা ধরা পড়ায় তাঁর পরিবারের বাকিদেরও করোনা পরীক্ষা হয়।
তবে বাকিদের সকলের ফলই নেগেটিভ এসেছে। শচীন করোনা নিয়মবিধির সবই মেনে চলছেন। চিকিৎসকের পরামর্শমত সব প্রোটোকল পালন করছেন। আপাতত বাড়িতেই একান্তে রয়েছেন তিনি।
শচীন শনিবারই তাঁর করোনা পজিটিভ হওয়ার কথা জানান। তারপরই সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করে অনেক পোস্ট হতে থাকে।
দেশে প্রতিদিনই এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত বছর ঠিক এই সময় দেশ জুড়ে লকডাউন চলছিল। তখন কিন্তু খাতায় কলমে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা যা ছিল তার চেয়ে অনেক গুন বেশি বর্তমান পরিস্থিতি। তাই এই পরিস্থিতিতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়া নিয়ে চিন্তিত চিকিৎসকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…