Sports

এটা কি সুন্দর ছবি, পোস্ট করে প্রশ্ন শচীনের

এজবাস্টনে বিশ্বকাপের ম্যাচ দেখতে যে ২ ব্যক্তিত্বকে এক ফ্রেমে পাওয়া গেল তা সারা ভারতের জন্য অবশ্যই সুন্দর ছবি। একই ফ্রেমে ধরা পড়লেন শচীন তেন্ডুলকর ও গুগল সিইও সুন্দর পিচাই। ২ ভারতীয়, ২ কিংবদন্তী। নিজের নিজের ক্ষেত্রে সর্বোচ্চ শিখর ছোঁয়া ব্যক্তিত্ব। তাঁদের এই ছবি প্রকাশ করেন শচীন তেন্ডুলকর। তলায় প্রশ্নের সুরে লেখেন এটা কি সুন্দর ছবি?

শচীনের এই প্রশ্নের মধ্যে বুদ্ধিদীপ্ত ছোঁয়াটা উপভোগ করেই হয়তো তার উত্তর দেন সুন্দর পিচাই। লেখেন ‘বহুত বড়িয়া’ অর্থাৎ খুব ভাল। এটাও লেখেন তিনি ধোনির মত করেই কথা বললেন। সেইসঙ্গে জানান শচীনের সঙ্গে একসঙ্গে খেলা দেখে তৃপ্ত। বেশ কিছু সুন্দর স্মৃতি নিয়ে গেলেন তিনি। প্রসঙ্গত স্টাম্পের পিছনে দাঁড়িয়ে প্রায়ই ধোনিকে বলতে শোনা যায় বহুত বড়িয়া। স্টাম্প মাইক্রোফোনে কথাটা শোনাও যায়। যা ইতিমধ্যেই জেনেও গেছেন সকলে।

সামনে কাচের দেওয়াল। ওধারে বিশাল স্টেডিয়াম। এপাশে বসে শচীন তেন্ডুলকর ও সুন্দর পিচাই। শচীনের পরনে শ্যুট, চোখে রোদচশমা। অন্যদিকে সুন্দরের চেহারার মধ্যে ভারতীয় ভাবটা প্রবল। খুবই সাদামাটা চেহারার মানুষটি পড়েছিলেন ফুলহাতা সোয়েটার। মুখে হাসি। কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে ২ জনকেই ছবি তুলতে হয়। এই ছবিই এখন সারা ভারতবাসীর চোখের সামনে ভাসছে।

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026