Entertainment

এক বলিউড তারকার অভিনয় দেখে অভিভূত শচীন তেন্ডুলকর

বলিউডের এক তারকার অভিনয় দেখে আপ্লুত শচীন তেন্ডুলকর। এভাবে কোনও বলিউড তারকাকে নিয়ে তাঁকে এমন খোলাখুলি বাহবা দিতে আগে দেখা যায়নি।

শচীন তেন্ডুলকর এক বলি তারকার অভিনয় দেখে এতটাই আপ্লুত হলেন যে তা তাঁর ভাষায় প্রকাশ পেল। একটি সিনেমার বিশেষ প্রদর্শনে দর্শকাসনে অন্যতম মুখ ছিলেন শচীন তেন্ডুলকর। সিনেমা দেখে বার হওয়ার পর তাঁকে সাংবাদিকরা ছেঁকে ধরেন।

শচীন জানান, তিনি সিনেমাটি দেখে খুব খুশি হয়েছেন। সকলের উচিত সিনেমাটি দেখা। ‘স্যাম বাহাদুর’ নামে একটি সিনেমা তৈরি হয়েছে, যা ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-র জীবনী অবলম্বনে তৈরি হয়েছে।

শচীন তেন্ডুলকর সেই সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন। ক্রিকেট কিংবদন্তি জানান, সিনেমাটি তাঁর খুব ভাল লেগেছে। এটা সকলের দেখা উচিত। এতে ভারতের প্রকৃত ইতিহাস সম্বন্ধে জানতে পারা যায়। কেউ যদি ভারতের প্রকৃত ইতিহাস জানতে চান, তাঁর উচিত সিনেমাটি দেখা।

শচীন আরও বলেন, স্যাম মানেকশ-র চরিত্রে অভিনয় করা ভিকি কৌশলের অভিনয় তাঁর অনবদ্য লেগেছে। ভিকির অভিনয় ভীষণই হৃদয়স্পর্শী।

শচীনের কাছ থেকে এমন প্রশংসা শোনার পর ভিকি জানিয়েছেন, তাঁর ছোটবেলার নায়ক শচীন তেন্ডুলকরের কাছ থেকে এমন প্রশংসা তাঁর কাছে সারাজীবনের পাথেয় হয়ে রইল। তাঁর ছোটবেলার নায়ক শচীন তেন্ডুলকর যে তাঁর সিনেমা দেখেছেন তাও তাঁকে ভীষণ গর্বিত করেছে বলেও জানিয়েছেন ভিকি।

শচীন তেন্ডুলকরের সঙ্গে একটি ছবিও তোলেন ভিকি। এই সিনেমায় ভিকি কৌশল ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, ফাতিমা সানা শেখের মত অভিনেত্রীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026