রূপকথার বিয়ের পর্ব শেষ। এবারে লক্ষ্য দক্ষিণ আফ্রিকায় ২২ গজের যুদ্ধে প্রোটিয়া নিধন। সদলবলে তাই আফ্রিকা রওনা দিয়েছেন বিরাট কোহলি। সঙ্গে গিন্নি অনুষ্কা শর্মা। তাতে কী? কর্তা গিন্নির জমকালো বিয়ে ও প্রীতিভোজ অনুষ্ঠানের সাজপোশাকে এখনও মজে তাঁদের অনুরাগীরা। সেই অসাধারণ পোশাকসজ্জার নেপথ্যে ছিল বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের জাদুর ছোঁয়া। এটাই এতদিন যাবত জেনে এসেছিল গোটা বিশ্ব। সেই জানাটা যে অংশত ভুল, সেকথা স্বীকার করলেন স্বয়ং কারিগরই।
গত মঙ্গলবার মুম্বইয়ের বিলাসবহুল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্কার কর্তামশাইকে দেখা যায় নীল রঙের গলাবন্ধ ভেলভেট জামায়। বিরাটের সেই পোশাক পরিকল্পনার দাবিদার সব্যসাচী বলেই জানতেন সকলে। কিন্তু পরে জানা যায়, সব্যসাচী নয়, পোশাকটির নির্মাতা আরেক বিখ্যাত ডিজাইনার রাঘবেন্দ্র রাঠোর। সেকথা সোশ্যাল মিডিয়ায় খোদ নিজের মুখে জানান রাঘবেন্দ্র। নিজের ভুল বুঝতে পেরে তড়িঘড়ি পাল্টা একটি পোস্ট যায় সব্যসাচীর তরফ থেকে। পোশাক বিভ্রাটের জন্য ক্ষমা চেয়ে নেন তিনি।
(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…