Entertainment

জামার বোতাম খোলা, হাতে সিগারেট, ট্রোলড পাক অভিনেত্রী

আবারও সমালোচনায় জড়ালেন এক পাক অভিনেত্রী। এবার সাবা কামার জ়ামান। যিনি ‘হিন্দি মিডিয়াম’ সিনেমায় অভিনয়ের জন্য এখন পরিচিত মুখ। কিছুদিন আগে রণবীর কাপুরের সঙ্গে সময় কাটানোর সময় সিগারেট খেতে দেখা গিয়েছিল পাক অভিনেত্রী মাহিরা খানকে। সে সময় তাঁর পরনে ছিল পিঠখোলা পোশাক। কেন পিঠখোলা পোশাক পরে রণবীর কাপুরের সঙ্গে সিগারেট খেতে দেখা গিয়েছে তাঁকে তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। সমালোচনার মুখে অবশেষে মাহিরা বাধ্য হয়েছিলেন সাংবাদিক সম্মেলন ডেকে ক্ষমা চাইতে।

এবার সমালোচনার মুখে পড়লেন আর এক পাক অভিনেত্রী সাবা কামার জ়ামান। মেকআপ রুমে শ্যুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় হাতে সিগারেট নিয়ে তাঁর একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ছবিতে বোঝা যাচ্ছে পোশাক ঠিক করার সময়ে এই ছবি তোলা হয়। সেই ছবিতে শুধু হাতে সিগারেট বলেই নয়, তাঁর জামার বুকের কাছের বোতামও ছিল খোলা। হাতে সিগারেট, জামার বোতাম খোলা, এই ২ বিষয় নিয়ে নেটিজেনদের কোপে পড়েন সাবা। সোশ্যাল সাইটে সমালোচনার ঝড় আছড়ে পড়ে। এখনও নানা কমেন্টে বিদ্ধ হতে হচ্ছে সাবাকে। এখন দেখার সমালোচনার মুখে সাবাও মাহিরার রাস্তাতেই হাঁটেন কিনা।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026