Sports

১ ওভারে ৭টি ছক্কা হাঁকিয়ে নতুন ইতিহাস, ওভারে এল ৪৩ রান

১ ওভারে ৬টা ছক্কা হাঁকানোর রেকর্ড ক্রিকেট ইতিহাসে রয়েছে। তবে এক ওভারে ৭টি ছক্কা হাঁকানোর রেকর্ড নেই। এবার সেটাও করে দিলেন এক ব্যাটার।

১ ওভারে ৬টা ছক্কা হাঁকিয়ে প্রথম বিশ্বকে চমকে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার গ্যারি সোবার্স। এরপর ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী ও যুবরাজ সিং সেই তালিকায় নাম লেখান। তাঁরাও ৬ বলে ৬টা ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন।

তবে ১ ওভারে ৭টি ছক্কার রেকর্ড ছিলনা। এবার সেটাও হয়ে গেল। যা করে দেখালেন ভারতের অন্যতম ব্যাটার ঋতুরাজ গায়কোয়াড়।

বিজয় হাজারে ট্রফিতে গুজরাটের মোতেরা স্টেডিয়ামে মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ মুখোমুখি হয়। ব্যাট করতে নেমে ঋতুরাজ প্রথম থেকেই মারমুখী মেজাজে ছিলেন।

উত্তরপ্রদেশের স্পিনার শিবা সিং বল করতে এলে মহারাষ্ট্রের অন্যতম সেরা ব্যাটার ঋতুরাজ প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দেন। তারপর শিবা বল করেছেন আর ঋতুরাজ ছক্কা হাঁকিয়েছেন।

ওভারে ১টি বল নো বল করেন শিবা। সেই বলেও ঋতুরাজের ছক্কার হাত থেকে রেহাই পাননি তিনি। নো বল মিলিয়ে তাঁকে ওভারে ৭টি বল করতে হয়। সেই ৭টি বলেই ছক্কা হাঁকান ঋতুরাজ। ফলে তাঁর ব্যাট থেকে আসে ৪২ রান। ১টি নো বল হওয়ায় সেটির জন্যও ১ রান আসে। ১ ওভারে আসে ৪৩ রান।

ঋতুরাজের এই ১ ওভারে ৭টি ছক্কা একটি নতুন রেকর্ড তৈরি করল। ১ ওভারে ৬টি ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল ঠিকই, তবে ১ ওভারে ৭টি ছক্কার রেকর্ড নতুন নজির গড়ল। লিখল নতুন ইতিহাস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026