ফাইল : লালকেল্লায় রামলীলা, ছবি - আইএএনএস
রামায়ণের কাহিনি ভারতের যে কোনও শিশু বড়দের মুখে শুনে, বইয়ের পাতায় পড়ে জেনে যায়। রামায়ণের কাহিনি জানেন না এমন ভারতীয় খুঁজে পাওয়া মুশকিল। রামায়ণের কাহিনিকে স্টেজে ফুটিয়ে তুলতে বহুকাল ধরে রামলীলার প্রচলন রয়েছে ভারতের একটা বড় অংশে।
ভারতের অভিনেতা অভিনেত্রীরা সেই কাহিনি ফুটিয়ে তোলেন স্টেজে। পরম্পরায় রামলীলা চলে আসে বহু জায়গায়। অভিনেতারাও বংশপরম্পরার এই রামলীলায় অভিনয় করে চলেন। তাঁদের দক্ষতা প্রশ্নাতীত। কিন্তু সেই রামলীলা এবার স্টেজে ফুটিয়ে তুলতে চলেছেন রাশিয়ানরা।
রাশিয়ার রাজধানী শহর মস্কোয় অনুষ্ঠিত হতে চলেছে রামলীলা। আগামী ২০ ফেব্রুয়ারি এই রামলীলা স্টেজে অভিনীত হবে। যাতে অভিনয় করবেন ভারতীয় নয়, রাশিয়ান অভিনেতা অভিনেত্রীরা।
রামের চরিত্র ফুটিয়ে তুলবেন ইভজেনি, সীতার চরিত্রে থাকবেন দারিয়া, মুরাত লক্ষ্মণের অভিনয় করবেন আর হনুমানের চরিত্রে অভিনয় করবেন দিমিত্রি। রাশিয়ায় ভারতীয় দূতাবাস এবং জওহরলাল নেহেরু কালচারাল সেন্টার-এর যৌথ উদ্যোগে এই অনন্য আয়োজন করা হয়েছে রাশিয়ার মস্কো শহরে।
অযোধ্যা শহরে দিওয়ালীর সময় যে দীপোৎসব অনুষ্ঠিত হয়, তার ছবি গোটা বিশ্ব দেখেছে। সেটাই মস্কোর বুকে রামলীলা আয়োজনে উৎসাহের কাজ করেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই অনুষ্ঠানের মূল আয়োজক হল দিশা নামে একটি সংগঠন।
অযোধ্যার আধ্যাত্মিক আবহকেই এবার রাশিয়ায় ফুটিয়ে তুলতে এগিয়ে এসেছেন রাশিয়ার শিল্পীরা। মস্কোয় রামলীলা দেখতে মুখিয়ে আছেন রাশিয়ানরা এবং অবশ্যই ভারতীয়রা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…