Feature

বিস্ফোরণে উপড়ে গিয়েছিল ৮ কোটি গাছ, অথচ বিস্ফোরণের কারণ আজও অজানা

১০০ বছরের বেশি সময় পেরিয়ে গেছে। পৃথিবীতে হওয়া সবচেয়ে তীব্র বিস্ফোরণের একটি এটি। অথচ কেন এই বিস্ফোরণ হয়েছিল তা আজও অজানাই রয়ে গেছে।

বিস্ফোরণটা হয়েছিল ১৯০৮ সালের ৩০ জুন। সেদিন সকাল তখন ৭টা ১৭ মিনিট। অবশ্যই স্থানীয় সময় মেনে। সেই সময় আচমকাই এক অতি তীব্র বিস্ফোরণে কার্যত আঁতকে ওঠেন দূরদূরান্তের মানুষজন।

যেখানে বিস্ফোরণটি হয় সেখানে মানুষের বাস তেমন ছিলনা। এমনিতেই রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে কম মানুষের বাস। অতি ঠান্ডার জন্য সাইবেরিয়ায় মানুষের বসবাসযোগ্য স্থানের অভাব আছে।

তবে যেখানে বিস্ফোরণটি হয় সেখান দিয়ে বয়ে গিয়েছিল তুনগুস্কা নদী। এই নদীর নামেই তুনগুস্কা অঞ্চল বলে খ্যাত এই জায়গা। এখানেই ঘটে বিস্ফোরণটি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তার জেরে ৮ কোটি গাছ উপড়ে ভেঙে পড়ে।

যেখানে বিস্ফোরণটি হয়েছিল তার থেকে ১ হাজার কিলোমিটার দূরেও তার প্রভাব টের পেয়েছিলেন মানুষজন। কিন্তু প্রশ্ন হল কী থেকে এই বিস্ফোরণ? সে খবর আজও পাওয়া যায়নি।

মনে করা হয় কোনও গ্রহাণুর জন্যই এই বিস্ফোরণ। কিন্তু সেখানেও প্রশ্নচিহ্ন। কারণ গ্রহাণুটি যদি মাটিতে আছড়ে পড়ার জন্যই বিস্ফোরণটি ঘটে থাকে তাহলে মাটিতে তো সেই আছড়ে পড়ার চিহ্ন স্পষ্ট দেখতে পাওয়া যাবে। একটা বড় গর্ত তো তৈরি হবে।

কিন্তু কোনও গর্ত কোথাও দেখতে পাওয়া যায়নি। বিশেষজ্ঞেরা মনে করেন বিস্ফোরণটি মাটিতে নয়, মাটি থেকে কিছুটা উপরে হয়েছিল। সেজন্য মাটিতে তার কোনও চিহ্ন নেই।

কিন্তু বিস্ফোরণের জেরে যেমন প্রবল শব্দ তৈরি হয়েছিল, তেমনই মাটি কেঁপে উঠেছিল। বহু বহু দূরের জনবসতিতে থাকা বাড়ি ঘরের জানালা ভেঙে পড়েছিল।

এই ঘটনা ইতিহাসের পাতায় তুনগুস্কা ইভেন্ট নামে খ্যাত। এই বিস্ফোরণের নানা ব্যাখ্যা নানা সময়ে সামনে এসেছে ঠিকই, তবে সঠিক কারণ এখনও অজানাই রয়ে গেছে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026