রাশিয়ায় ককেশাস পর্বতমালায় করাচে হ্রদ, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
খুব বড় নয়। ছোট ঝিল বলাই ভাল। ১ বর্গমাইল জুড়ে এই ঝিলের দিকে দূর থেকে দেখলে বেশ লাগে। ঝিলের জলে নানা রং খেলা করে। কিন্তু এ ঝিলের ধারেকাছে এখনও কাউকে ঘেঁষতে দেওয়া হয়না। কেন ঘেঁষতে দেওয়া হয়না? কি আছে ওই ঝিলে? এটা জানতে গেলে পিছিয়ে যেতে হবে কম করে ৬৭ বছর আগে।
১৯৩৪ সাল থেকে ১৯৫৭ সাল পর্যন্ত এই ঝিলের পাশেই ছিল একটি লুকোনো পরমাণু কেন্দ্র। সেখানে যে তেজস্ক্রিয় বর্জ্য তৈরি হত তা এনে ফেলা হত এই ঝিলের জলে। ফলে জলে ক্রমশ তেজস্ক্রিয়তা বৃদ্ধি পেতে থাকে।
প্রায় ২৪ বছর ধরে এই তেজস্ক্রিয়তা জলের সঙ্গে মিশতে মিশতে ওই ঝিলের জল দূষিতের চরম সীমায় পৌঁছে যায়। এই জল ছোঁয়া মানে ওই তেজস্ক্রিয়তাকে স্পর্শ করা। যা যে কোনও মানুষের জন্যই ভয়ংকর।
রাশিয়ার ইউরাল হাইল্যান্ডের এই ঝিলের নাম করাচে ঝিল। যার ধারেকাছে এখনও কোনও মানুষকে ঘেঁষতে দেওয়া হয়না। বহু বছর হল সে জলে আর তেজস্ক্রিয়তা মেশে না। কিন্তু আগেই যা মিশেছে তার প্রভাব এখনও মানুষের পক্ষে ভয়ংকর হয়ে উঠতে পারে।
তাই এই জল প্রকৃতির বুকে একাকী পড়ে থাকে। তাকে দূর থেকে দেখা যায়। কিন্তু তাকে স্পর্শ করা যায়না। রাশিয়ার এই ঝিলকেই বিশ্বের সবচেয়ে দূষিত ঝিল বলা হয়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…