World

মাইনাস ৬১ ডিগ্রিতে নামল পারদ, বন্ধ স্কুল

ঠান্ডারও একটা সহ্য মাত্রা হয়। এখানে পারদ তাও কার্যত পার করে গেছে। নেমেছে মাইনাস ৬১ ডিগ্রিতে। তার মধ্যেই জীবন চালাচ্ছেন স্থানীয়রা।

দিল্লিতে ১-এর ঘরে ঘুরছে পারদ। রাজস্থানের অনেক জায়গায় শূন্য। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের একটা অংশও অসহ্য ঠান্ডায় কাঁপছে। জম্মু কাশ্মীরে এখন চলছে প্রবল ঠান্ডার সময়। সেখানে কার্গিল, দ্রাস নেমে যাচ্ছে মাইনাস ১৫-২০ ডিগ্রিতেও।

কিন্তু এ অঞ্চলের ঠান্ডার সামনে সেসব ঠান্ডাও মামুলি। কারণ একটি অঞ্চলে পারদ নেমেছে মাইনাস ৬১ ডিগ্রিতে। যা কার্যত অসহ্য হয়ে উঠেছে স্থানীয়দের কাছেও। যাঁরা কার্যত সারাবছরই ঠান্ডার মধ্যেই দিন কাটান।

রাশিয়ার পূর্বপ্রান্ত জুড়েই প্রবল ঠান্ডা। ঠান্ডার কবলে জবুথবু অনেক জনপদ। সেখানেই ওলনেস্কি জেলা জুড়ে পারদ নেমে গেছে মাইনাস ৬১ ডিগ্রিতে।

মাইনাস ৬১ ডিগ্রি শুনেই অনুমেয় যে সেখানে ঠান্ডার চেহারাটি ঠিক কেমন। অনুভূতিটাই বা কেমন। কিন্তু তার মধ্যেই সেখানকার মানুষ জনজীবনকে সচল রেখেছেন। কাজকর্ম যেমন হয় তেমনই হয়ে চলছে। খালি প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের ক্লাস স্থগিত করা হয়েছে।

প্রশাসনের তরফে এই অস্বাভাবিক ঠান্ডার মধ্যে প্রত্যেককেই নিজের নিজের গাড়ি আলাদা করে রাখতে বলা হয়েছে। প্রয়োজনীয় খাবার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও মজুত রাখতে অনুরোধ করা হয়েছে।

যদি ওই অঞ্চল ছেড়ে কিছুদিনের জন্য কোথাও যাওয়ারও দরকার পড়ে তাহলেও রসদ মজুত রাখতে পরামর্শ দেওয়া হয়েছে মানুষকে।

রাশিয়ার কয়েকটি জায়গায় শীতের সময় পারদ এখানেও যে নামে তা জানা। তবে এখানকার জনজীবন তার মধ্যেও যতটা সম্ভব স্বাভাবিক থাকে। মানুষ এই ঠান্ডাতেও তাঁদের কাজ চালিয়ে যেতে পারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026