World

মাঝ আকাশে শরীরী খেলায় মাতলেন পাইলট ও ছাত্রী

পাইলটের সঙ্গে এক ছাত্রী উঠেছিলেন বিমান চালানো শিখতে। কিন্তু মাঝ আকাশে তাঁরা যে খেলায় মাতলেন তা প্রকাশ্যে আসল তাঁদের অজান্তেই।

একজন শিক্ষক, অন্যজন ছাত্রী। একটি পাইলট প্রশিক্ষণ কেন্দ্রের নিজস্ব বিমানে ওই ২৮ বছর বয়স্ক পাইলট উঠেছিলেন তাঁর ২১ বছরের ছাত্রীকে প্রশিক্ষণ দিতে।

বিমান আকাশে ওড়ে। বিমানের ককপিটে ছাত্রীকে বিমান চালনার প্রশিক্ষণ দিচ্ছিলেন শিক্ষক। তবে ওই ছাত্রীর দাবি, শেখানো ছেড়ে মাঝ আকাশেই শিক্ষক পাইলট তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হতে চান।

তরুণী ছাত্রীর দাবি, তিনি যেহেতু জানতেন যে ওই পাইলট বিবাহিত তাই তিনি এটা প্রথমে মানতে চাননি। ছাত্রীর দাবি, পরে ওই পাইলট তাঁকে বিনামূল্যে প্রশিক্ষণের আশ্বাস দিতে তিনি চুম্বন ও জড়িয়ে ধরায় রাজি হন।

কিন্তু তারপর ২ জনের মধ্যে যে শরীরী খেলা চলে তা মাঝ আকাশেই ক্যামেরাবন্দি হয়। পাইলট ও ছাত্রী নিজেদের মধ্যে দৈহিক মিলনে মেতে ওঠেন। মনে করা হচ্ছে সে সময় ককপিটে হয়তো আরও কেউ ছিলেন যিনি এটি ক্যামেরাবন্দি করে নেন।

এই ঘটনার পর ১ মাস কেউ কিছু জানতে পারেননি। তবে ১ মাস পর ভিডিওটি প্রকাশ্যে আসতে জানাজানি হয়। রাশিয়ার ওই বিমান প্রশিক্ষণ সংস্থা ভিডিও সামনে আসার পর তা সত্য কিনা যাচাই করে। তারপর ওই পাইলট ও ছাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে।

২ জনকেই সাসোভো ফ্লাইট স্কুল অফ সিভিল এভিয়েশন থেকে বার করে দেওয়া হয়। তবে তরুণী ছাত্রীর দাবি তিনি ঘটনা প্রকাশ্যে আসার পর নিজেই সংস্থায় পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026