ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত জনতা, ছবি - আইএএনএস
ইউক্রেনে লাগাতার হামলা চালাতে চালাতে কি রাশিয়া ক্লান্ত হয়ে পড়েছে? নাকি বিশ্বজুড়ে তাদের বিরুদ্ধে মানুষের বাড়তে থাকা ক্ষোভ, নানা নিষেধাজ্ঞায় জেরবার হয়ে এবার তারা থামতে চাইছে? এমন প্রশ্নই উঠতে শুরু করে রাশিয়ার একটি ঘোষণার পর।
রাশিয়ার সেনা ঘোষণা করে ইউক্রেনের মারিউপুল শহরে শনিবার তারা ৫ ঘণ্টার যুদ্ধ বিরতি রাখবে। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা আক্রমণ চালাবে না।
রাশিয়া অবশ্য এটাও স্পষ্ট করেছে যে এই যুদ্ধবিরতি সাময়িক ও নির্দিষ্ট সময়ের জন্য। ফের তারা যুদ্ধে ফিরবে। তার আগে এই ৫ ঘণ্টা তারা যাবতীয় গোলাগুলি, বোমাবর্ষণ বন্ধ রাখবে যাতে মারিউপুল শহরের বাসিন্দারা শহর ছেড়ে পালিয়ে যেতে পারেন।
শহর ছেড়ে পালানোর জন্য এই ৫ ঘণ্টা যথেষ্ট বলে মনে করছে রাশিয়ার সেনা। ইউক্রেনের বিভিন্ন শহরে নির্বিচারে রাশিয়া বোমাবর্ষণ করেছে। বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে তাতে। যা নিয়ে বিশ্বজুড়ে রাশিয়া প্রবল নিন্দার মুখে পড়েছে।
এছাড়া যুদ্ধ শুরুর আগে রাশিয়া আশ্বাস দিয়েছিল যে তারা কেবল সেনা ঘাঁটি বা সেনাদের ওপর আক্রমণ চালাবে, কোনও সাধারণ মানুষের কোনও ক্ষতি তারা করবেনা।
বাস্তবে কিন্তু রাশিয়ার বোমাবর্ষণ হয়েছে নির্বিচারে। যাতে বহু ইউক্রেনের সাধারণ মানুষের প্রাণ গেছে। এবার সেই বদনাম থেকে বার হতে হামলার আগে শহরের বাসিন্দাদের সতর্ক করে এবং তাঁদের শহর ছাড়তে বলে দিল রাশিয়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…