ইয়েভগেনি জিনিচভ, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
চলছিল একটি ট্রেনিং প্রোগ্রাম। পাহাড়ি জায়গায় চলছিল কাজ। রাশিয়ার আর্কটিক শহর নোরিস্ক-এ চলা এই সরকারি উদ্যোগে উপস্থিত ছিলেন রাশিয়ার আপৎকালীন বিষয়ক মন্ত্রী ইয়েভগেনি জিনিচভ।
চারধারে খাড়াই পাহাড়, গভীর খাদ। উপত্যকার অনেক জায়গায় রয়েছে জল। এমনই এক দুর্গম জায়গায় চলছিল কাজ। সেখানে একটি খাড়াই পাহাড়ের একদম ধারে দাঁড়িয়েছিলেন মন্ত্রী ও এক চিত্রগ্রাহক।
এই সময় আচমকাই পা পিছলে যায় চিত্রগ্রাহকের। জিনিচভ দেখেন তাঁর পাশে দাঁড়ানো চিত্রগ্রাহক পাহাড়ের খাড়াই ঢাল বেয়ে পড়ে যাচ্ছেন।
সময় নষ্ট না করে তাঁকে বাঁচাতে কার্যত লাফ দেন জিনিচভ। কিন্তু তিনিও টাল রাখতে পারেননি। সোজা পড়তে থাকেন নিচের দিকে।
পাহাড়ের একদম তলদেশে রয়েছে জল। অনেকেই মনে করেছিলেন যে হয়তো জলে পড়লে বেঁচে যাবেন তিনি। হয়তো সেটাই হত। কিন্তু জিনিচভ গিয়ে পড়েন জলের ওপর জেগে থাকা একটি পাথরের চাতালে। আর বাঁচার কোনও সম্ভাবনা ছিলনা।
৫৫ বছরের রাশিয়ার আপৎকালীন বিষয়ক মন্ত্রীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। যে খবর নিশ্চিত করেছেন স্বয়ং দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
জীবনের শুরুতে কেজিবি-র হয়ে কাজ করতেন। তখন পূর্বাতন সোভিয়েত ইউনিয়ন। পরে ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসার পর জিনিচভও তাঁর হাত ধরে রাশিয়ার প্রশাসনিক অলিন্দে জায়গা করে নেন।
২০১৮ সালে রাশিয়ার আপৎকালীন বিষয়ক মন্ত্রী হন ইয়েভগেনি জিনিচভ। তাঁর এই মৃত্যু মেনে নিতে পারছেননা অনেকেই। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…