World

স্কুলে ঢুকে গুলি, রক্তের হোলি খেলল ১৭ বছরের কিশোর

স্কুলে ঢুকে নির্বিচারে গুলিবর্ষণ করল এক ১৭ বছরের কিশোর। এমন এক ভয়ংকর ঘটনা স্কুল জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে।

স্কুল চলছিল অন্যান্য দিনের মতই। করোনার আতঙ্ক কাটিয়ে সবে স্বাভাবিক হতে শুরু করেছে শহরটা। স্কুলে ছাত্রছাত্রীরা আসছিল নিয়ম মেনে। হচ্ছিল ক্লাসও।

মঙ্গলবার সকালেও একইভাবে ক্লাস শুরু হয়েছিল। কিন্তু স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় সেই পঠনপাঠনের শান্ত পরিবেশ হঠাৎ আতঙ্কে ভরে ওঠে।

পড়ুয়ারা আর্তনাদ করতে থাকে। স্কুলের শিক্ষক থেকে কর্মচারিরা ছোটাছুটি শুরু করে দেন। এদিকে ১৭ বছরের ছেলেটার সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে গুলি চালিয়েই চলেছে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ছেলেটি স্কুলে ঢুকেই প্রথমে একটি বিস্ফোরণ ঘটায়। তারপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে। তার গুলিতে ১০ জন ছাত্র ও ১ শিক্ষকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুলিতে আহত হয়েছেন ৩২ জন। ২ ছাত্র আতঙ্কে স্কুলের জানালা থেকে লাফ দেওয়ায় তাদের মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে রাশিয়ার কাজান শহরের ১৭৫ নম্বর স্কুলে। ১৭ বছরের ওই বন্দুকবাজ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। কেন সে এমন করল তা জানার চেষ্টা চলছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন এই ঘটনার পর দেশের বন্দুক নিয়ন্ত্রণ আইন খতিয়ে দেখা হবে। এদিকে এই ঘটনার পর কাজান শহরের সব স্কুলে সুরক্ষা বাড়ানো হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026