Health

১০ কোটি স্পুটনিক টিকা তৈরি হবে ভারতে

ভারতে তৈরি হবে ১০ কোটি স্পুটনিক টিকা। বিশ্বের প্রথম নথিভুক্ত টিকার ১০ কোটি ডোজ ভারতে তৈরির কথা ঘোষণা করেছে রাশিয়াই।

মস্কো : ভারতে টিকা তৈরি কেমন এগোচ্ছে সে বিষয়ে খোঁজখবর শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেবেন বলে আগেই জানা গিয়েছিল। ভারতে যে কটি টিকা উৎপাদনের কাজ হচ্ছে সবকটি সংস্থার সঙ্গে সরাসরি কথা বলেই তিনি সবটা জানার চেষ্টা করছিলেন।

নভেম্বরের শেষে পৌঁছে কিন্তু এখনও পরিস্কার নয় ভারতে কবে থেকে সাধারণ মানুষের জন্য টিকাকরণ শুরু হবে। এদিকে ভারতে কিন্তু বেশ কয়েকটি টিকা তৈরি হচ্ছে।

রাশিয়ার তৈরি টিকা স্পুটনিক ভি গত অগাস্টেই বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক টিকা হিসাবে নথিভুক্ত হয়। সেই টিকার ট্রায়াল ভারতেও হচ্ছে। সেইসঙ্গে ভারতেই এবার স্পুটনিক ভি উৎপাদনও হবে।

রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের অন্যতম বৃহৎ জেনেরিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা হেটেরো তাদের জন্য বছরে ১০ কোটি ডোজ তৈরি করবে।

গত সপ্তাহেই রাশিয়া জানায় তাদের তৈরি স্পুটনিক ভি টিকা ৯৫ শতাংশ কার্যকরী হিসাবে প্রমাণিত হয়েছে। ক্লিনিকাল ট্রায়ালের পর তার রিপোর্ট দিতে গিয়ে একথা জানানো হয়।

ইতিমধ্যেই আমেরিকার ফাইজার ও মডার্না জানিয়ে দিয়েছে তাদের তৈরি টিকা ৯০ শতাংশের ওপর কার্যকরী হিসাবে প্রমাণিত হয়েছে।

রাশিয়ার স্পুটনিক ভি ভারতে তৈরি হওয়া শুরু হবে ২০২১ সালের গোড়ার দিক থেকে। রাশিয়া এটাও জানিয়ে দিয়েছে তাদের এই টিকা ডোজ প্রতি ১০ ডলারে বিক্রি হবে বিশ্ব বাজারে। যা অন্য বেশ কিছু টিকার চেয়ে কম দামে পাওয়া যাবে। যদিও সেরাম যা জানিয়েছে তাতে অ্যাস্ট্রাজেনেকার টিকা আরও কম দামেই বিক্রি হবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা-র যৌথ উদ্যোগে যে টিকা তৈরি হয়েছে সেটিও ৯০ শতাংশের ওপর কার্যকরী বলে জানায় সংস্থা। তবে তারপর তাদের টিকায় সামান্য ত্রুটি ধরা পড়েছে বলে জানিয়ে আরও একটি ট্রায়ালের পথে হাঁটছে তারা। যদিও এই টিকা ভারতে যারা তৈরি করছে সেই সেরাম জানিয়ে দিয়েছে ওই টিকায় কোনও সমস্যা নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026