World

হাসপাতালে আগুন, ঝলসে মৃত ৫ রোগী

হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল ৫ জনের। ৫ জনই ভেন্টিলেশনে ছিলেন।

একে করোনা থাবা ক্রমশ ভয়ংকর চেহারা নিচ্ছে। তারমধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল ৫ জন ভেন্টিলেশনে থাকা রোগীর। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের সেন্ট জর্জ হাসপাতালে মঙ্গলবার আগুন লেগে যায়। এই হাসপাতালটি বর্তমানে রাশিয়ায় করোনা হাসপাতাল হিসাবে ব্যবহার হচ্ছে। সেই হাসপাতালেই এদিন আগুন লেগে যায়। শুরু হয়ে যায় হুড়োহুড়ি।

করোনা সংক্রমিতদের অনেককেই ভেন্টিলেশনে রাখতে হচ্ছে। এমনই ৫ রোগী ছিলেন ভেন্টিলেশনে। প্রাথমিক তদন্তের পর তদন্তকারীরা মনে করছেন এই ভেন্টিলেশন মেশিনগুলির একটি থেকেই আগুন ছড়ায়। আগুন নেভাতে দ্রুত হাজির হয় দমকলবাহিনী। এরমধ্যেই ওই হাসপাতালে ভর্তি ১৫০ জন রোগীকে বার করে আনা হয়। কিন্তু ৫ জন ভেন্টিলেশনে থাকা রোগীকে বাঁচাতে পারেননি উদ্ধারকারীরা। তাঁদের ভেন্টিলেশনে শুয়েই মৃত্যু হয় আগুনে।

রাশিয়ায় হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। এতটাই দ্রুত বাড়ছে যে ইতালি, ফ্রান্স, স্পেন, ব্রিটেন, জার্মানি সহ অন্যান্য সব দেশকে টপকে রাশিয়া এখন করোনা সংক্রমণে ইউরোপে ১ নম্বরে রয়েছে। ফলে সেখানে অনেক হাসপাতালকেই করোনা হাসপাতাল হিসাবে ব্যবহার করতে হচ্ছে। সেন্ট জর্জ হাসপাতালেও ভর্তি ছিলেন করোনা রোগীরা। সেখানেই এমন ভয়াবহ আগুন প্রশাসনকেও চিন্তায় ফেলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026