World

ইউরোপে ১ নম্বরে, বিশ্বে ২ নম্বরে উঠে এল রাশিয়া

ইউরোপে স্পেন, ইতালি, ব্রিটেন, ফ্রান্সকে পেছনে ফেলে ১ নম্বরে উঠে এল রাশিয়া। বিশ্বে আমেরিকার পরেই পৌঁছে গেল পুতিনের দেশ।

ইউরোপের করোনা মানচিত্রে রাশিয়া যে এতদিন পর আচমকা তলা থেকে হুহু করে উঠে আসবে তা বোধহয় ভাবতেও পারেননি স্বয়ং ভ্লাদিমির পুতিনও। করোনা সংক্রমণ ও করোনায় মৃত্যু নিয়ে ইউরোপের যে দেশগুলি নিয়ে চর্চা চলছে তারমধ্যে রয়েছে ইতালি, স্পেন, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি। এছাড়াও ইউরোপের সব দেশেই করোনা সংক্রমণ হয়েছে। তবে তা তুলনামূলকভাবে কম। সেই তালিকায় রাশিয়াও ছিল। কিন্তু আচমকাই রাশিয়ায় হুহু করে বাড়তে শুরু করেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় প্রায় ১১ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। রাশিয়ায় এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩২ হাজারের ওপর। যা রাশিয়াকে করোনা হটস্পট হিসাবে নতুন উচ্চতায় তুলে নিয়ে গেল।

ইউরোপের সব দেশকে পিছনে ফেলে দেরিতে বাড়তে শুরু করেও রাশিয়া এখন ইউরোপে করোনা সংক্রমণের নিরিখে ১ নম্বরে উঠে এসেছে। স্পেনে সংক্রমিতের সংখ্যা ২ লক্ষ ২৭ হাজারের ওপর। ব্রিটেনে সংক্রমিতের সংখ্যা ২ লক্ষ ২২ হাজারের ওপর। ইতালিতে সংক্রমণের সংখ্যা ২ লক্ষ ১৯ হাজার পার করেছে। অবশ্য এই প্রতিটি দেশের তুলনায় রাশিয়ায় করোনায় মৃত্যু অনেকটাই কম। এখনও পর্যন্ত রাশিয়ায় করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ১১৬ জনের।

বিশ্বে এখনও করোনা সংক্রমণ ও করোনায় মৃত্যুর নিরিখে বাকি দেশগুলির তুলনায় অনেকটা এগিয়ে আছে আমেরিকা। আমেরিকায় করোনা সংক্রমিতের সংখ্যা ১৩ লক্ষ ৮৬ হাজারের কাছে। করোনায় মৃত্যু হয়েছে ৮১ হাজার ৮০০ জনের। তারপরই ২ লক্ষ ৩২ হাজার সংক্রমিতের নিরিখে বিশ্বে ২ নম্বরে রয়েছে রাশিয়া। ফলে করোনা সংক্রমণ নিয়ে চর্চায় এখন নতুন নাম রাশিয়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026