করোনা সংক্রমণের শিকার রাশিয়ার প্রধানমন্ত্রী

সাধারণ মানুষ তো আছেনই, এমনকি করোনার করাল গ্রাস থেকে রেহাই পাচ্ছেন না রাজপরিবারের সদস্য থেকে রাষ্ট্রপ্রধানরা।

ব্রিটেনের রাজপরিবারে পাওয়া গিয়েছে করোনা পজিটিভ। ব্রিটেনের প্রধানমন্ত্রী করোনা সংক্রমিত হয়ে হাসপাতালের আইসিইউ-তে পৌঁছে গিয়েছিলেন। স্পেনের যুবরানির মৃত্যু হয়েছে করোনায়। এবার রাশিয়ার প্রধানমন্ত্রীর দেহেও মিলল করোনার অস্তিত্ব। তিনি নিজেই দেশের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে সেকথা জানিয়েছেন।

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশাসতিন যখন পুতিনকে তাঁর করোনার রিপোর্ট জানাচ্ছিলেন সেই সময়ের কথোপকথন সম্প্রচার করে রাশিয়ার একটি সংবাদমাধ্যম। মিখাইল এটাও পুতিনকে জানান যেহেতু তিনি করোনা পজিটিভ তাই তিনি আইসোলেশনে যাচ্ছেন। তাই তাঁর দায়িত্ব সামলানোর ভার সাময়িকভাবে উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভ-এর হাতে যেন তুলে দেওয়া হয়। যাতে রাজিও হয়ে যান পুতিন। প্রসঙ্গত মিখাইল গত জানুয়ারিতেই প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। কোভিড-১৯-এর ছড়িয়ে পড়া রুখতে রাশিয়ায় সামনের সারিতে থেকে লড়াই চালাচ্ছিলেন তিনি।

ইউরোপে করোনা সংক্রমণের নিরিখে ইতালি, স্পেন, ফ্রান্স, ব্রিটেনের নাম সবচেয়ে বেশি করে উঠে আসছে। কারণ এখানে ভয়ংকরভাবে থাবা বসিয়েছে করোনা। কিন্তু তার মানে এই নয় যে অন্য দেশগুলি খুব সুরক্ষিত রয়েছে। ইউরোপের প্রতিটি রাষ্ট্রেই করোনা ছড়িয়েছে। কোথাও কম কোথাও বেশি। রাশিয়ায় প্রথম দিকে করোনার গ্রাস তেমন না থাকলেও ক্রমে রাশিয়ায় করোনা সংক্রমণ ও করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। রাশিয়ায় এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭৩ জনের। আক্রান্ত লক্ষাধিক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026