World

সমুদ্রের মাঝে জ্বলছে জোড়া জাহাজ, মৃতদের অধিকাংশ ভারতীয়

সমুদ্রের বিশাল জলরাশির মাঝে দাঁড়িয়ে দাউ দাউ করে জ্বলছে ২টি জাহাজ। ২টি পাশাপাশি দাঁড়ানো জাহাজের আগুন নদীর তীর থেকে নজর কাড়ছে। রাশিয়ার কাছে কের্চ প্রণালীতে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক রিপোর্ট জানাচ্ছে, ২টি জাহাজের একটি থেকে অন্যটিতে মাঝসমুদ্রেই দাঁড়িয়ে তেল ভরা চলছিল। সেই সময়ে একটি পাম্প খারাপ হয়ে যায়। আর সেটি থেকেই আগুন ধরে যায়। তেল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ২টি জাহাজেই। তানজানিয়ার পতাকা ছিল ২টি জাহাজে। একটিতে ভরা ছিল তরল প্রাকৃতিক গ্যাস। অন্য জাহাজটি ছিল আদপে ট্যাঙ্কার।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, ক্যান্ডি ও মায়েস্ট্রো নামে ২টি জাহাজের ক্যান্ডিতে ১৭ জন ছিলেন। যারমধ্যে ৮ জন ভারতীয় ও ৯ জন তুরস্কের বাসিন্দা। মায়েস্ট্রো-তে থাকা ১৫ জনের মধ্যে ৭ জন ভারতীয়, ৭ জন তুরস্কের ও ১ জন লিবিয়ার বাসিন্দা। ২টি জাহাজ মিলিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ১২ জনকে উদ্ধার করতে পেরেছেন উদ্ধারকারীরা। বাকিদের উদ্ধার সম্ভব নয় বলেই জানানো হয়েছে। কারণ আগুন যেভাবে জ্বলছে তা না নেভানো যাবে, না তারমধ্যে ঢুকে উদ্ধার সম্ভব। যতক্ষণ তেল থাকবে ততক্ষণ আগুন জ্বলবে। তেল শেষ হলে আপনিই নিভবে আগুন। ফলে মৃতের সংখ্যা যে বাড়বে তা বলাই বাহুল্য।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026