গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে আবাসনটি, ছবি - আইএএনএস
একটি আবাসনের একতলার হলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বর্ষশেষের আনন্দে জল ঢেলে দিল। ঘটনাটি ঘটেছে রাশিয়ার শিল্প শহর মাগনিতোগ্রোস্ক-এ। একতলায় বিস্ফোরণ হওয়ার পর প্রায় গোটা আবাসনটিই ক্ষতিগ্রস্ত হয়। এখানে মোট ৪৮টি ফ্ল্যাট রয়েছে। যেখানে ১১০ জন মানুষের বাস। সকলেই প্রায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান।
ঘটনার পরই দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। শুরুতেই ৩টি দেহ উদ্ধার হয়। ৩ জনকে অবশ্য জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একটি শিশুও রয়েছে। এদিকে এখনও ৭৯ জন ওই ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে আছেন বলে জানা যাচ্ছে। উদ্ধার কাজ চলছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…