World

৫৬ জন মহিলাকে হত্যা, প্রাক্তন পুলিশকর্মীর দ্বিতীয় যাবজ্জীবন

আগেই ২২ জন মহিলাকে হত্যার অভিযোগে যাবজ্জীবন হয়েছিল তার। এবার হল দ্বিতীয় যাবজ্জীবন। এবার অপরাধ ৫৬ জনকে হত্যা। আদালত তাকে আধুনিক সময়ে দেশের সবচেয়ে বড় গণহত্যাকারী হিসাবে বর্ণনা করেছে। সাজাপ্রাপ্তের নাম মিখাইল পপকভ। ৫৩ বছরের পপকভ রাশিয়ার একজন প্রাক্তন পুলিশকর্মী। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের শহর ইরকুতস্কে ১৯৯২ সাল থেকে ২০০৭ সালের মধ্যে ৫৬ জন মহিলাকে হত্যা করে সে। এর আগেও অন্য একটি জায়গায় ২২ জন মহিলাকে হত্যা করেছিল পপকভ। নারী হত্যা কী তবে তার নেশা? দেখা গেছে তার শিকার হয়েছেন ১৬ থেকে ৪০ বছর বয়স্ক মহিলারা। সরকারি আইনজীবী আদালতকে জানান, পপকভের খুনটা একটা ম্যানিয়া।

কীভাবে খুন করত সে? সেটাও কোনও সিনেমার চেয়ে কম নয়। গভীর রাতে নির্জন জায়গায় কোনও কোনও কিশোরী বা যুবতী চোখে পড়লেই সে গাড়ি দাঁড় করিয়ে দিত। তারপর তাদের গাড়িতে ছেড়ে দেওয়ার কথা বলত। তাতে যারা সাড়া দিতেন তাঁরাই পপকভের জালে পা দিয়ে ফেলতেন। পপকভ তাদের কখনও কুড়ুল, তো কখনও হাতুড়ি দিয়ে খুন করে দেহ ঘন জঙ্গলে ফেলে দিয়ে আসত। এঁদের মধ্যে ১০ যুবতীকে খুন করার আগে ধর্ষণও করে সে। ৩ বার তো পুলিশের গাড়িতেই তুলে নিয়ে গিয়ে খুন করেছিল পপকভ। ২০১২ সালে সে ধরা পড়ে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে রাশিয়া জুড়ে সাড়া পড়ে গেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026