প্রথমে সে ঢুকে পড়ে গোয়েন্দা দফতরে। তারপর কাঁধে থাকা ব্যাগ থেকে কিছু একটা বার করে। যে বস্তুটি বার করে সেটিই তারপর ভয়ংকর শব্দে ফাটে। রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়ে ওই কিশোর। গুরুতর আহত হন ওই দফতরের ৩ কর্মীও। ১৭ বছরের ওই কিশোরকে মানববোমা হিসাবেই দেখছে পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃত কিশোরের পরিচয় জানতে পেরেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে রাশিয়ার আরখানগেস্ক শহরের গোয়েন্দা দফতরে। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৫২ মিনিটে ওই কিশোর দফতরে ঢুকে পড়ে বলে সিসিটিভিতে দেখা গেছে। ভিতরে ঢোকার পর সে আর সময় নষ্ট করেনি। এই ঘটনাকে সন্ত্রাসবাদী হানা হিসাবেই দেখছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…