World

সোনার বৃষ্টি, দেখলেন সকলেই, কিন্তু ছুঁতে পারলেন কই!

আকাশ থেকে ঝরে ঝরে পড়ছে সোনা। একটা বা ২টো নয়, মুঠো মুঠো। মাটিতে পড়তেই সেইসব সোনার বার ভেঙে হয়ে যাচ্ছে খণ্ডবিখণ্ড। সব মিলিয়ে যার ওজন ৩.৪ টন। অথচ সেই সোনা দৌড়ে গিয়ে তুলে নেওয়ার উপায় নেই সাধারণ মানুষের। সরকারি সম্পত্তি বলে কথা। তাতে হাত দিলেই হাজতবাস অবধারিত। তাই এমন আজব স্বর্ণবৃষ্টির সাক্ষী হয়েও মনখারাপ প্রত্যক্ষদর্শীদের।

গত বৃহস্পতিবার মস্কোর ইয়াকুৎসুক এলাকার বাসিন্দাদের রাতটা কেটেছে চরম উত্তেজনায়। মার্চ মাসে ওই অঞ্চল ঢেকে থাকে জমাটবাঁধা বরফে। তাপমাত্রা নেমে যায় মাইনাসের অনেক নিচে। চারদিক গাঢ় কুয়াশায় ঘিরে থাকে। রাস্তায় বার হলে সাধারণ মানুষের ভরসা টর্চের আলো।

বৃহস্পতিবার বাস ধরতে তাই টর্চ নিয়ে রাস্তায় বার হয়েছিলেন কয়েকজন বাসিন্দা। টর্চের আলো রাস্তার ওপর পড়তেই বেশ কিছু উজ্জ্বল জিনিস চোখে পড়ে তাঁদের। চকচকে জিনিসটার ওপর ঝুঁকে পড়তেই চোখ কপালে ওঠার জোগাড় হয় বাসিন্দাদের। এত সোনার বার! জীবনে চোখে দেখেননি কেউ! দাবানলের মত রাস্তায় কয়েক কোটি দামের সোনা পড়ে থাকার খবর ছড়িয়ে যায় গোটা এলাকায়।

যদিও ১৫৬ মিলিয়ন ডলারের সোনা পকেটস্থ করার সুযোগ পাননি শহরবাসী। কারণ, অ্যান্টোনভ এএন-১২ পণ্যবাহী বিমান থেকে সোনা পড়ে যাওয়ার খবর কানে এসেছিল পুলিশেরও। খবর পেতেই ইয়াকুৎসুক বিমানবন্দর এলাকা ঘিরে ফেলেন তাঁরা। এয়ারক্রাফট থেকে পড়ে যাওয়া ২০০টি সোনার বারের মধ্যে ১৭২টি বার উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, উড়ানের সময় প্রবল ঝঞ্ঝার কারণে কোনওভাবে খুলে গিয়েছিল বিমানের হ্যাচ। যার জেরে ঘটে যায় বিপত্তি। বিমানবন্দর সংলগ্ন এলাকায় আর কোনও সোনাদানা পড়ে আছে কিনা তার সন্ধান করছে পুলিশ। ৩৭৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সোনা, প্ল্যাটিনাম ও হিরের মত মহার্ঘ সব ধাতু ছিল ওই বিমানটিতে। যা প্রাকৃতিক দুর্যোগের জেরে হাতছাড়া হতে বসেছিল রাশিয়ার সরকারের। পুলিশের তৎপরতায় সেসব এবারের মত রক্ষা পেল।

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026