World

মাঝ আকাশে ভেঙে পড়ল বিমান, মৃত ৭১

৬৫ জন যাত্রী ও ৬ জন বিমানকর্মীকে নিয়ে মস্কোর ডোমোজেডোভো বিমানবন্দর থেকে আকাশে উড়েছিল সারাতভ এয়ারলাইন্সের অ্যান্টোনভ এএন-১১৮ বিমানটি। ওরস্কগামী বিমানটি আকাশে কিছুক্ষণ ওড়ার পর আচমকাই রামেনস্কি এলাকার ওপর ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি জ্বলন্ত বিমানকে তাঁরা আকাশ থেকে পড়তে দেখেন।

এমন এক মর্মান্তিক দুর্ঘটনার পরই এলাকা জুড়ে শুরু হয় তল্লাশি অভিযান। যাত্রীদের খোঁজে তল্লাশি শুরু করেন উদ্ধারকারীরা। চেষ্টা চলছে বিমানের ব্ল্যাক বক্সটিকে উদ্ধারের। এলাকা ঘিরে ফেলা হয়েছে।

তবে যেভাবে বিমানটি ভেঙে পড়েছে তাতে কারও বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছে রুশ প্রশাসন। ইতিমধ্যেই মৃত যাত্রীদের প্রতি শোকজ্ঞাপন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

কিন্তু কেন হল এই দুর্ঘটনা? রুশ সংবাদমাধ্যম জানাচ্ছে, এলাকা জুড়ে বেশ কয়েকদিন ধরেই তুষারপাত অব্যাহত। আবহাওয়া সুবিধের নয়। তাই দৃশ্যমানতার অভাব ঘটে থাকতেই পারে। যা হয়তো এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ হতে পারে।

এদিকে উদ্ধারকাজের মধ্যেই তুষারপাত অব্যাহত। ফলে কিছুটা সমস্যা হচ্ছে। ঘটনার খবর পেয়েই ওরস্ক বিমানবন্দরে ভিড় জমান ওই বিমানের যাত্রীদের উদ্বিগ্ন পরিজনেরা।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026