World

পোষ্যের গুলিতে প্রাণ গেল প্রভুর!

প্রভুভক্ত হিসেবে সমস্ত গৃহপালিত প্রাণিদের মধ্যে কুকুরের সমাদর সবথেকে বেশি। প্রভুর প্রাণ বাঁচাতে অনেকসময় নিজেদের জীবন বাজি ধরতেও পিছপা হয়না কুকুর। প্রচলিত সেই ধারণাটাই বদলে দিল রাশিয়ার বাসিন্দা সার্গে তেরেকভের পোষ্য সারমেয়টি। প্রিয় পোষ্যের ছোঁড়া গুলিতে প্রাণ হারালেন প্রভু!

রাশিয়ার সারাটোভ অঞ্চলের তুষারাবৃত এলাকায় শিকারে বেরিয়েছিলেন সার্গে তেরেকভ। সঙ্গে ছিলেন তাঁর ভাই ও দুই পোষ্য সারমেয়। শিকার করার এক ফাঁকে বিশ্রাম নিচ্ছিলেন সার্গে তেরেকভ। কোলের কাছে রাখা ছিল তাঁর বন্দুকটি। বন্দুকের মুখ তাক করা ছিল পেটের কাছে। মনের আনন্দে বরফের বুকে খেলছিল সার্গে তেরেকভের ২টি পোষ্য। খেলার ছলেই সার্গে তেরেকভের উপর আচমকা ঝাঁপ দিয়ে পড়ে একটি কুকুর। কিন্তু ভালোবাসার সেই বহিঃপ্রকাশের করুণ মাশুল দিতে হল পোষ্যের মালিককে। বন্দুকের ট্রিগারে কুকুরের পায়ের চাপ পড়ায় গুলি ছিটকে ঢুকে যায় সার্গে তেরেকভের পেটে। সাথে সাথে গুলিবিদ্ধ রক্তাক্ত সার্গে তেরেকভকে হাসপাতালে নিয়ে ছোটেন তাঁর ভাই। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

News Desk

জাতীয় সড়ক তো অনেক, কোথায় আছে পর্যটকদের পছন্দের ১ নম্বর জাতীয় সড়ক

দেশের যে প্রান্তেই যাওয়া যাক জাতীয় সড়ক তো পাওয়াই যায়। সেগুলির নম্বরও রয়েছে। দেশের ১…

April 12, 2026

আর ২০ কিলোমিটার যেতে হবেনা গ্রামবাসীদের,‌ এ গ্রামের ঘরে ঘরে পৌঁছল পানীয় জল

পানীয় জলের জন্য এতদিন ১৫ থেকে ২০ কিলোমিটার পথ যেতে হত গ্রামবাসীদের। তার থেকে মুক্তি…

April 12, 2026

খারাপ কথা বললেই ৫০০ টাকা জরিমানা, সম্মানজনক আচরণে জোর দিল এই গ্রাম

সম্মানজনক আচরণের বিকাশে পথ দেখাল একটি গ্রাম। এখানে খারাপ কথা বললেই ৫০০ টাকা জরিমানা। না…

April 12, 2026

ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে, জানালেন তাঁর নাতনি

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…

April 11, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে

ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…

April 11, 2026

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026