World

সপ্তম শ্রেণির পড়ুয়াদের উপর কুড়ুল নিয়ে চড়াও, ক্লাসে আগুন ধরিয়ে দিল কিশোর

এক সপ্তাহ কাটল না। রাশিয়ায় স্কুলে ফের সশস্ত্র হামলা। গত সোমবার রাশিয়ার প্রাম শহরের একটি স্কুলে ছুরি নিয়ে হামলা চালায় ২ দুষ্কৃতি। পরে জানা যায়, দুষ্কৃতি নয়, স্কুলের ২ পড়ুয়াই ছুরি নিয়ে মারপিট করতে গিয়ে ১৫ জনকে ঘায়েল করে বসে। গত শুক্রবার রাশিয়ার উলান-উরে শহরের একটি স্কুলে হানা দেয় এক কিশোর। স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের উপর চড়াও হয় ওই কিশোর। পুলিশের অনুমান, হামলার উদ্দেশ্যেই স্কুলে প্রবেশ করেছিল অভিযুক্ত কিশোর।

কিশোরের অতর্কিত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পড়ুয়ারা। কুড়ুল দিয়ে আচমকাই এলোপাথাড়িভাবে পড়ুয়াদের ওই কিশোর কোপাতে থাকে বলে অভিযোগ। ঘটনায় গুরুতরভাবে জখম হয় ৫ পড়ুয়া। আহত হন স্কুলের ১ শিক্ষকও। এরপর ওই কিশোর আগুন লাগিয়ে দেয় ক্লাসের ভিতরে। তারপর নিজে ক্লাসের জানালা দিয়ে নিচে ঝাঁপ দেয়। অপকীর্তির পর হামলাকারী নিজেকেও শেষ করে দিতে চেয়েছিল বলে পুলিশ জানিয়েছে। তবে তাকে সেই সুযোগ না দিয়ে ওই কিশোরকে আটক করে হাসপাতালে নিয়ে যায় পুলিশই। কি কারণে ওই কিশোর স্কুলে হামলা চালাল তা খতিয়ে দেখছে পুলিশ।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026