Entertainment

ক্ষেতের মাঝে বান্ধবীকে বিয়ে করলেন ৯৩ বছরের মিডিয়া সম্রাট

একটি সবুজ ঘেরা ক্ষেত। তার মাঝেই তিনি তাঁর পঞ্চম বিয়েটা সেরে ফেললেন। দেখিয়ে দিলেন বয়স একটা নম্বর মাত্র। ৯৩ বছরেও গাঁটছড়া বাঁধা অসম্ভব নয়।

তাবড় বিশ্বে সংবাদ জগতে তাঁকে চেনেন না এমন মানুষ নেই। তাঁর ঝুলিতে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের নামকরা সব সংবাদমাধ্যম। মিডিয়া টাইকুন বলেই তাঁর পরিচিতি। সেই মানুষটি এবার তাঁর পঞ্চম বিয়েটা সেরে ফেললেন।

তাঁর বান্ধবীকেই বিয়ে করলেন তিনি। তাঁর এখন বয়স ৯৩ বছর। আর তাঁর সুন্দরী বান্ধবীর বয়স ৬৭। ৯৩ বছরেও যে বিয়ের কথা ভাবা যেতে পারে তা প্রমাণ করে দিলেন রুপার্ট মার্ডক।

ক্যালিফোর্নিয়ার মোরাগাতে রয়েছে রুপার্টের নিজের একটি বাগানবাড়ি। সেখানেই আঙুর বাগানের মাঝে সবুজের কোলে তিনি বিয়ে করলেন তাঁর বান্ধবী ইলিনা জুকোভা-কে।

বিয়ের পর তাঁরা ছবিও তোলেন। যা এখন সারা বিশ্বের সংবাদমাধ্যমে জ্বলজ্বল করছে। ইলিনা অবশ্য মিডিয়া জগতের মানুষ নন। তিনি ছিলেন একজন মলিকিউলার বায়োলজিস্ট। ১ বছর হল রুপার্ট ও ইলিনা প্রেমের সম্পর্কে ছিলেন। অবশেষে তাঁরা বিয়ে করলেন।

৬ সন্তানের জনক রুপার্টের দ্বিতীয় বিয়েটা সবচেয়ে বেশিদিন টিকেছিল। সাংবাদিক আনা ট্রোভ-এর সঙ্গে ৩০ বছর সংসার করেছিলেন রুপার্ট।

এতদিন বাকি ৪টি বিয়ে টেকেনি। এবার পঞ্চম বিয়ে করার পর রুপার্টকে বেশ খুশিই দেখা গেছে। দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক পোস্ট, দ্যা টাইমস, ফক্স নিউজ সহ রুপার্ট মার্ডকের ঝুলিতে রয়েছে তাবড় সব সংবাদমাধ্যম। রুপার্ট মার্ডক তাঁর প্রথম বিয়েটা করেছিলেন অস্ট্রেলিয়ান এক বিমান সেবিকাকে।

News Desk

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কন্যা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026